1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষে আহত ২০ চৌদ্দগ্রামে হিন্দু অসচ্ছল নারীদের মাঝে ডা. তাহের এমপির পক্ষ থেকে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মানববন্ধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযান: জাল টাকা উদ্ধার ও ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ ঝিকরগাছায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ঐতিহাসিক যুব ম্যারাথন – ২০২৬ অনুষ্ঠিত ধর্ম যার যার–নিরাপত্তা পাওয়ার অধিকার সবার – প্রধানমন্ত্রী ঝিকরগাছায় ইসলামিয়া হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত বেগম মতিয়া চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জের কাজীপুরে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত কাজিপুরে ২৩ পূজামন্ডপে ১৪০ জন আনসার – ভিডিপি সদস্য মোতায়েন রাণীনগরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ১১ মামলা রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাণীনগরে ১৪০ জন দু:স্থ্যদের মাঝে বস্ত্র বিতরণ ঝিকরগাছার গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের ডাটা কালেকশন শুরু দেড় যুগ ধরে কচুরিপানার দখলে বেলকুচির জলপথ-নদীর পাড়ে বসতি, অথচ নদীর সুবিধা নেই—কচুরিপানার নিচে হারিয়ে যাচ্ছে নৌপথ, মাছ ও কৃষিজীবন হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
শিরোনাম:
হবিগঞ্জে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষে আহত ২০ চৌদ্দগ্রামে হিন্দু অসচ্ছল নারীদের মাঝে ডা. তাহের এমপির পক্ষ থেকে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মানববন্ধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযান: জাল টাকা উদ্ধার ও ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ ঝিকরগাছায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ঐতিহাসিক যুব ম্যারাথন – ২০২৬ অনুষ্ঠিত ধর্ম যার যার–নিরাপত্তা পাওয়ার অধিকার সবার – প্রধানমন্ত্রী ঝিকরগাছায় ইসলামিয়া হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত বেগম মতিয়া চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জের কাজীপুরে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার

মহালয়া উপলক্ষে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে ‘মহিষাসুর মর্দিনী’ নাটক মঞ্চস্থ

  • প্রকাশিত : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

ছাম্মি আহমেদ আজমীর:শারদীয় দুর্গোৎসবের সূচনা উপলক্ষে সিরাজগঞ্জের প্রায় দুই’শ বছরের শতাব্দীর প্রাচীন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে কমিটির আয়োজনে ‘মহিষাসুর মর্দিনী’ নাটক মঞ্চস্থ হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাত ৯ টায় মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে নাটকটি মঞ্চস্থ হয়।এতে সঞ্চালনা করেন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার।

কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস বলেন,মহালয়াকে কেন্দ্র করে এ ধরনের আয়োজন আমাদের দীর্ঘদিনের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরতেই আমাদের এ উদ্যোগ।

সাধারণ সম্পাদক এ্যাড: রনজিৎ মন্ডল স্বপন বলেন,মন্দিরের ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে আমরা প্রতিবছরই নানা আয়োজনের চেষ্টা করি।সবার সহযোগিতায় এবারের আয়োজনও ভক্ত-দর্শনার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ ছড়িয়ে দিয়েছে।

নাটকটির পরিচালক ও নির্দেশক বীরেন বিশ্বাস বলেন,মহিষাসুর মর্দিনী নাটকের মাধ্যমে দর্শকদের সামনে দেবী দুর্গার অসুরবিনাশী রূপ তুলে ধরার চেষ্টা করেছি।ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি নাট্যচর্চা ও সংস্কৃতিকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য। ভবিষ্যতে মহিষাসুর মর্দিনী নাটক টি চলমান রাখতে আমরা সবাই ঐক্য বদ্ধ।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ- সভাপতি ও পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস,সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু।

এছাড়া আরো উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা,যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক সাহা,কোষাধাক্ষ নিলয় পাল,দপ্তর সম্পাদক সন্টু গুন,শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরক গুন,সাধারণ সম্পাদক রিংকু কুন্ডু,সদস্য জিৎ পাল সহ কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সকল সদস্য বৃন্দ এবং ভক্ত-দর্শনার্থী।

উল্লেখ্য: “মহিষাসুর মর্দিনী’ নাটকে
দুর্গা চরিত্রে অভিনয় করেছেন অবিন্তা বর্মন,মহিষাসুর চরিত্রে বীরেন বিশ্বাস,চণ্ডি পাঠ ও ধারা বর্ণনা শ্রী সুবোধ ভৌমিক,ব্রম্মা শ্রী অলক কর্মকার, কাত্যায়ন শ্রী দেব ভৌমিক,প্রহরী দুর্জয় সান্যাল,শ্রী ওম কর্মকার,সেনাপতি চিক্ষুর শ্রী বাবু প্রসাদ শীল,সেনাপতি চামর,শ্রী সমরেন্দ্র নাথ দাস,দেবরাজ ইন্দ্র,শ্রী দিলীপ কুমার শীল,পবন দেব কার্তিক চন্দ্র বর্মন,বরুন দেব শ্রী সঞ্জীব দাস, বিবেক শ্রী পরেশ চন্দ্র মাহাতো,নিত্য পরিবেশন করেন ঋত্বিকা কুন্ডু,অনন্দিতা দাস,জয়িতা বিশ্বাস,তমা বিশ্বাস, কণ্ঠশিল্পী শ্রী মিলন মন্ডল,শব্দযন্ত্র নিয়ন্ত্রণে মিলন মাইক,বাদ্যযন্ত্রে দুলাল বসাক,আলোকসজ্জায় মুন লাইট, প্রোমোটর জয়ন্ত সান্যাল ও সুরেশ চন্দ্র তালুকদার,সার্বিক নির্দেশনায় জীবন সাহা প্রমুখ।

মহিষাসুর মর্দিনী’ নাটকটি পরিচালনা ও নির্দেশনা দেন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির কার্যকারী কমিটির সহ-সভাপতি বীরেন বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews