1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদারীপুরে জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ১৫ পদের মধ্যে ১৪টিতে আওয়ামী সমর্থকদের জয়

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশ ও কোনও ধরনের অভিযোগ ছাড়াই জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে পরিচিতি এমদাদুল হক খান ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া পেয়েছেন ১০৫ ভোট।

এবারের নির্বাচনে আওয়ামীপন্থি কোনও আইনজীবী সভাপতি পদে নির্বাচনে অংশগ্রহণ করেননি। এদিকে, সাধারণ সম্পাদক পদে জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন শাকিল ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ চন্দ্র সরকার পেয়েছেন ৪৯ ভোট।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদ হোসেন।
আইনজীবী সমিতির নির্বাচন কমিশন সূত্র থেকে জানা গেছে, নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে আওয়ামী লীগের দুই কর্মী-সমর্থক আনোয়ার হোসেন আরমিন ও জালালুর রহমান সমান ১৩০ ভোট পেয়েছেন। দুজনের ভোট সমান হওয়ায় এই পদের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ২৯ ভোট পেয়েছেন মো. সেলিম মিয়া। সহসভাপতি পদে মাহবুব হাসান সরোজ ১৮৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেতা কানাই লাল দাস পেয়েছেন ৫৫ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে শাকিলা পারভীনের বাক্সে ভোট পড়ে ১৮৭টি, অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী মো. রফিকুল ইসলাম ৯৮ ভোট পেয়ে পরাজিত হন।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে মো. মশিউর রহমান পারভেজ ১৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৮৮ ভোট পেয়েছেন মো. মফিজুর রহমান। কোষাধ্যক্ষ পদে সুজন ভৌমিক ১৬২ ভোট পেয়ে বিজয়ী, অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন রানা পেয়েছেন ১২২ ভোট। আপ্যায়ন ও বিনোদন সম্পাদক পদে বদরুন নাহার কলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, লাইব্রেরি সম্পাদক পদে মুনির হাসান মিঠু পেয়েছেন ১৬২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা দেওয়ান ১২৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। মুহুরি সম্পাদক পদে এ কে এম আজিজুল হক মুকুল পেয়েছেন ১৪৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৮০ ভোট পেয়ে পরাজিত হন সাইদুর রহমান সাগর এবং সাধারণ সদস্য পদে ৫ বিজয়ীর মধ্যে সৈয়দা তাহমিনা খানম তুলি পেয়েছেন ২১২ ভোট, মো. এনামুল হক পেয়েছেন ১৮৫ ভোট, আব্দুস সালাম ১৮৩ ভোট, ১৬৮ ভোট পেয়েছেন ইকবাল হোসেন ও মো. আবু সুফিয়ান পেয়েছেন ১৪৭ ভোট।
মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদ হোসেন জানান, সকাল ১০টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ একটানা চলে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। মোট ভোটারের সংখ্যা ৩০০ হলেও ভোট পড়ে ২৯৩টি। বাকি ৭ ভোটার অনুপস্থিত ছিলেন। কড়া নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোনও প্রকার ঝামেলা ছাড়াই এমন সুন্দর নির্বাচন উপহার পেয়ে খুশি প্রার্থীরা। তাদের কারোরই ছিল না কোনও ধরনের অভিযোগ।
মাদারীপুর জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক গোলাম মাওলা আকন্দ বলেন, ‘মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১৪টিতেই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী কিংবা সমর্থক বিজয়ী হয়েছেন। তবে এবারের নির্বাচনে সভাপতি পদে সরাসরি আওয়ামী লীগের পদে থাকা কোনও নেতা অংশগ্রহণ করেননি। আওয়ামী লীগের দলীয় পদে থাকা কোনও আইনজীবী নেতা নির্বাচনে অংশগ্রহণ করলে তিনিও অন্য সবার মতো বিজয়ী হতেন বলে আমি মনে করি। যারা নির্বাচিত হয়েছেন সকলকে অভিনন্দন।’
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সকাল থেকেই মাদারীপুর আইনজীবী সমিতি নির্বাচনে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছিলাম। যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে সারা দিনেও নির্বাচনে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনও ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews