1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
কাজিপুরে ১৫ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ এনে গান্ধাইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা প্রস্তাব আনন্দশালার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে থাকার অঙ্গীকার জাবি উপাচার্যের বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে ঝিকরগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মোংলা বন্দরে পশুর নদীতে ১২০০ টন কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবে গেলো ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত ১ আহত ৩ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ ৮ জেলার জন্য দুঃসংবাদ নতুন পে-স্কেল এর সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, যা আছে খসড়ায় আই ফোনের জন্য নবীগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের সাধারণ সম্পাদক রণজিৎ মন্ডল স্বপনের বাবার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালন হবিগঞ্জে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে ছেলের কারাদণ্ড ঝিকরগাছায় প্রবাসীর বাড়িতে গ্রিল ভেঙে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ দেবিদ্বারে ফুটপাত দখল করে ডিম বিক্রি, দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা নাসিরনগরে নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত নেতা, ভিডিও ভাইরালের পর স্ত্রী দাবি গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, ১৫ কারখানা ছুটি সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শিরোনাম:
কাজিপুরে ১৫ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ এনে গান্ধাইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা প্রস্তাব আনন্দশালার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে থাকার অঙ্গীকার জাবি উপাচার্যের বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে ঝিকরগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মোংলা বন্দরে পশুর নদীতে ১২০০ টন কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবে গেলো ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত ১ আহত ৩ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ ৮ জেলার জন্য দুঃসংবাদ নতুন পে-স্কেল এর সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, যা আছে খসড়ায় আই ফোনের জন্য নবীগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন

মোংলা বন্দরে পশুর নদীতে ১২০০ টন কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবে গেলো

  • প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

শাওন আকবার শান্ত,মোংলা প্রতিনিধি:মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ টন কয়লাবোঝাই ‘এমভি ফুলবাড়ি’ নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীর রাতে সুন্দরী কোটা এলাকায় একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় জাহাজটি তলিয়ে যায়।

দুর্ঘটনাগ্রস্ত কার্গো জাহাজের কর্মীরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে নোঙর করা বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘এম ভি ইয়াস জুপিটার’ থেকে কয়লা লোড করে ‘এমভি ফুলবাড়ি’ মোংলার দিকে আসছিল। পথে পশুর চ্যানেলের সুন্দরী কোটা এলাকায় পৌঁছালে ‘এমটি জান্নাতুল ফেরদৌস’ নামের অপর একটি তেলবাহী ট্যাংকার এসে ‘এমভি ফুলবাড়ি’কে ধাক্কা দিলে জাহাজটি ডুবে যায়।

ডুবে যাওয়া জাহাজটি ‘আইআরএস ইন্টারন্যাশনাল’ কোম্পানির মালিকানাধীন। তবে দুর্ঘটনায় পড়া কার্গো জাহাজের ৯ জন কর্মী সাঁতরে পাশের আরেকটি কার্গো জাহাজে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কয়লা নিয়ে জাহাজটির ঢাকার বাদামতলী যাওয়ার কথা ছিল।

তবে জাহাজটি পশুর চ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় মূল নৌ-রুট পুরোপুরি নিরাপদ আছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার ও মেরিন সদস্য কমডোর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, পশুর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এই রুট দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক আছে। জাহাজের মালিকপক্ষ দ্রুত জাহাজ উদ্ধারের ব্যবস্থা নেবে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews