1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যশোরের দুটি আসনের সীমানা শুনানিতে আবেদনকারীই হাজির হননি

  • প্রকাশিত : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

 

ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

যশোরের দুটি আসনের সীমানা পরিবর্তনের শুনানিতে হাজির হননি আবেদনকারী বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি মণ্ডল। এমনকি তার পক্ষে কেউ শুনানিতে অংশ নেননি।
আইন অনুসারে ওই আবেদন খারিজ হবে বলে জানিয়েছেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। একই শুনানিতে বসুন্দিয়া ইউনিয়নকে সম্পূর্ণভাবে যশোর সদর উপজেলায় অন্তর্ভুক্ত করার আবেদনের পক্ষে ও বিপক্ষে শুনানি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ( ২৫ আগস্ট) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন অডিটোরিয়ামে এ শুনানি শুরু হয়। প্রথমে সাতক্ষীরার দুটি আসন ও পরবর্তীতে যশোরের দুটি আসনের শুনানি গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন নিজেই। এসময় নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।যশোরের রেশম শাড়ির বৈচিত্র্যবাংলাদেশের পর্যটন প্যাকেজ

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুনানিতে আবেদনকারী বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল নিজেই ছিলেন অনুপস্থিত। তবে আবেদনের বিপক্ষে যুক্তি তুলে ধরতে শুনানিতে অংশ নিয়েছিলেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। এছাড়া অ্যাডভোকেট শহীদ ইকবাল, কেশবপুর বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ উপস্থিত ছিলেন। এরপর যশোরের বসুন্দিয়া ইউনিয়নকে যশোর সদরে অন্তর্ভুক্তিকরণের আবেদনের ওপর শুনানি শুরু হয়। কিন্তু এ আবেদনকারী বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নিজেও ছিলেন অনুপস্থিত। তবে তার পক্ষে একজন অংশ নেন। তিনি দাবি করেন। এসময় তার এ দাবির বিপক্ষে অবস্থান নেন সহকারী অ্যাটর্নি জেনারেল নূরে আলম সিদ্দিকী।

বাংলাদেশের পর্যটন প্যাকেজফলের রস
এ বিষয়ে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, প্রধান নির্বাচন কমিশনার আবেদনকারী সুকৃতি কুমার মণ্ডল কিংবা তার পক্ষে শুনানিতে অংশ নেওয়ার আহ্বান জানান। কিন্তু কেউই কথা বলেননি। তবে তার আবেদনের বিপক্ষে অনেকেই অবস্থান নেন। তারা বর্তমান অবস্থায় সীমানা রাখার পক্ষে বিভিন্ন যৌক্তিক কারণ তুলে ধরেন। বিষয়টি আমলে নেন প্রধান নির্বাচন কমিশনার। এক পর্যায়ে আবেদন খারিজ হবে এটাই স্বাভাবিক। এছাড়া, বসুন্দিয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি নির্বাচন কমিশন বলে দাবি করেন জানান।

 

এ বিষয়ে নূরে আলম সিদ্দিকী সোহাগ বলেন, বসুন্দিয়া ইউনিয়নকে সদরের সাথে একত্রিতকরণের আবেদনের প্রেক্ষিতে তিনি উপস্থিত থেকে জোর আপত্তি তোলেন। তিনি প্রধান নির্বাচন কমিশনারকে বলেন, বসুন্দিয়া হচ্ছে দুটি আসনের মেলবন্ধন হিসেবে কাজ করে। সীমানাগতভাবে অবস্থান যেভাবে রয়েছে সেভাবেই থাকলেই সকলের জন্য উপকার। বিষয়টি নির্বাচন কমিশনকে জানালে তারা এ দাবি লিপিবদ্ধ করেন। একইসাথে ভবদহ বিষয়েও ওই শুনানিতে আলোচনা করা হয়। সেক্ষেত্রে তিনি দাবি করেছেন, উন্নয়নের স্বার্থে ভবদহ অঞ্চলটুকুই শুধুমাত্র যেকোনো একটি আসনে অন্তর্ভুক্ত করা যেতে পারে। গোটা আসন ঢেলে সাজানোর কোনো প্রয়োজন নেই। নির্বাচন কমিশন সে বিষয়টিও গুরুত্বসহকারে নিয়েছেন। তবে, কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।

 

শুনানি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, চেম্বার অব কমার্সের সভাপতি বিএনপি নেতা মিজানুর রহমান খান, গোলাম রেজা দুলু, লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিতসহ অন্যান্যরা।

উল্লেখ্য, গত ৬ আগস্ট বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল প্রধান নির্বাচন কমিশনার বরাবর যশোর-৩ ও যশোর-৬ আসনের সীমানা পরিবর্তনের লিখিত আবেদন করেন। এছাড়া পুরো বসুন্দিয়া ইউনিয়নকে যশোর সদরে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন জানানো হয়। এ আবেদনের শুনানিকে কেন্দ্র করে সোমবার নির্বাচন কমিশনের সামনে হাজির হন শতশত মানুষ। তারা মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেন। দুটি আসনের সীমানা পরিবর্তনের আবেদনের দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews