1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় এর দাবিতে শিক্ষা উপদেষ্টাকে যশোরবাসীর স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় চাই দাবিতে গতকাল ২৮ সেপ্টেম্বর দুপুর ২.৩০মিনিটে বাংলাদেশ সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা উপদেষ্টার কাছে যশোরের বিশিষ্টজনেরা স্মারকলিপি জমা দিয়েছে।

শিক্ষা মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপদেস্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক প্রফেসর ড. মুহা. রুহুল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.জাহাঙ্গীর আলম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সাইফুল ইসলাম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, ব্রিগেডিয়ার জেনারেল অব. মো. মাহফুজুর রহমান, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোশারফ হোসেন, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আনোয়ারুল ইসলাম, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট গাজী এনামুল হক, মনিরামপুর সমিতির সাধারন সম্পাদক ড. মিজানুর রহমান, এমইউসি ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সিআইপি শ্যামল দাস, অধ্যক্ষ মতিউর রহমান, অধ্যক্ষ মোস্তাক মোরশেদ, দৈনিক আমাদের বার্তার প্রকাশক শ্রাবস্তী আহম্মদ,যশোর ক্যান্টনমেন্ট কলেজের অধ্যাপক ড. মো: তবিবুর রহমান, যশোর জিলা স্কুলের শিক্ষক আনিসুর রহমান, সরকারি সুন্দরবন কলেজের শিক্ষক ইমরান আল ফাহাদ, তরুন ব্যবসায়ী আজহারুল ইসলাম মিথুন, ছাত্র প্রতিনিধি সুয়াইব হুসাইন,সামিউল আলম শিমুল,পারভেজ হোসেন এবং যশোর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব বিমল রায়।
উক্ত সভায় যশোরের কৃষিকে এগিয়ে নিতে এই অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বিভিন্ন যুক্তি তুলে ধরেন অধ্যাপক রুহুল আমিন। এছাড়া ব্রি: জেনারেল মাহফুজুর রহমান বলেন যশোরের ফুল সারাদেশের ৫০% চাহিদা মেটায়। ফুলকে গবেষণার মাধ্যমে বিভিন্ন সুগন্ধি সামগ্রী তৈরির উদ্যোগ নিলে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার সুযোগ রয়েছে।
সিআইপি শ্যামল দাস বলেন এই অঞ্চলের মাছকে প্রসেসিং করে অর্থনীতিতে আরও ভুমিকা রাখার সুযোগ রয়েছে।
আজহারুল ইসলাম মিথুন বলেন যশোর অঞ্চল থেকে দেশের প্রায় ৫০%সবজি উৎপাদিত হয়। যশোরের খেজুরের গুড় বিখ্যাত। এগুলির গবেষণা দরকার।
অতিরিক্ত আইজিপি মোশাররফ হোসেন বলেন যশোরে বর্তমানে বিভিন্ন জাতের দেশী-বিদেশী ফল উৎপাদন হচ্ছে। এগুলির আরও বিকাশ দরকার।
প্রফেসর সাইফুল ইসলাম বলেন রেনু পোনা উৎপাদনে যশোর বিখ্যাত। এটাকে আরও সম্প্রসারিত করা দরকার। এজন্য গবেষণা বেইজড একটি কৃষি বিশ্ববিদ্যালয় দরকার।
কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব বিমল রায় বলেন যশোরের মাটি উর্বর ও বন্যামুক্ত। কৃষি সম্ভাবনাকে কাজে লাগাতে এই প্রাচীন জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আবশ্যক।
সকলের মতামত শুনে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন “আপনাদের যৌক্তিক দাবির সাথে আমি একমত, তবে সরকারের মাধ্যমে আমরা সম্ভাবতা যাচাই করবো। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলাপ করবো। আপনাদের যশোরের গণ্যমান্য ব্যক্তিবর্গকে ধন্যবাদ।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews