
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরে জামায়াতের সেচ্ছাসেবক টিম সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর( মঙ্গলবার) বিকাল ৪ টায়
জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে চৌগাছা কামিল মাদ্রাসা হলরুমে এই সেচ্ছাসেবক টিম সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়। চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোরশেদের সভাপতিত্বে টিম সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালক অধ্যাপক গোলাম কুদ্দুস।
চৌগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরজ্জামানের সঞ্চালনায় টিম সভাপতি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌগাছা – ঝিকরগাছা আসনের নির্বাচন পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।
অন্যান্যদের মধ্যে টিম সভাপতি সম্মেলনে বক্তব্য রাখেন চৌগাছা – ঝিকরগাছা আসনের অর্থ সম্পাদক মো: আনোয়ার হুসাইন, উপজেলা সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ, পৌর আমীর মাওলানা আব্দুল খালেক, কর্ম পরিষদ সদস্য মাষ্টার ইমদাদুল হক,মো: তুহিনুর রহমান,ঝিকরগাছা উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও চৌগাছা – ঝিকরগাছা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো: আবিদুর রহমান । এ ছাড়া টিম সভাপতি সম্মেলনে সকল ইউনিয়নের আমীর ও সভাপতিবৃন্দ এবং ৮১ টি ভোট কেন্দ্রের সেচ্ছাসেবক দায়িত্বশীলবৃন্দ।
Leave a Reply