1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যশোরে শারদীয় দূর্গাপূর্জা উপলক্ষ্যে জেলা পুলিশের প্রাক – প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

 

ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

শারদীয় দূর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে যশোর জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে কক্ষে প্রাক-প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ (সেপ্টেম্বর) সকাল ১১: ৩০ মিনিটে পুলিশ সুপার কনফারেন্স রুমে যশোর জেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু জাতীয় মহাজোট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট, বৈষম্য বিরোধী সনাতন সমাজ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে যশোর জেলা পুলিশ সুপার রওনক জাহানের সভাপতিত্বে প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন সার্বজনীন দূর্গোৎসব-২০২৫ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সকল নেতৃবৃন্দের মূল্যবান মতামত প্রকাশের জন্য মুক্ত আলোচনার ব্যবস্থা করা হয়।

এ সময় পুলিশ সুপার পূজা উদযাপন বিষয়ে জেলা, উপজেলা এবং পৌর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের নিকট থেকে শারদীয় দূর্গা পূজার পূর্বপ্রস্তুতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে সকলের মতামত শোনেন।

পরবর্তীতে অত্র অনুষ্ঠানের সভাপতি ও জেলার পুলিশ সুপার তার বক্তব্যের শুরুতেই উপস্থিত সকলকে আশ্বস্ত করে বলেন যশোর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য সময়ের থেকে স্বাভাবিক আছে এবং জেলা পুলিশের সকল কার্যক্রম চালু হয়েছে। আসন্ন শারদীয় দূর্গাপূজার প্রাক পূজা নিরাপত্তা ব্যবস্থা, পূজা কালীন নিরাপত্তা ব্যবস্থা এবং পূজা পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা এই তিনটি পর্যায়ে নিরাপত্তা বলয় করা হয়েছে।দর্শনার্থীরা যেন স্বাভাবিকভাবে পূজা মন্ডপে যেতে পারে সেই কারণে যানজট নিরসনের ট্রাফিক বিভাগকে নির্দেশনা প্রদান করেন।

এসময় তিনি আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রতিটি মন্ডপে শতভাগ সিসি টিভি স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি বিশেষ আহ্বান করেন।

পুলিশ সুপার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী উৎসব পালন করতে সকলের প্রতি বিশেষ অনুরোধ জানান।

তিনি আরো বলেন, আসন্ন দূর্গাপূজাকে কেন্দ্র করে কোন ধরণের বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করার অপচেষ্টা করলে তাকে কঠোর হস্তে যশোর জেলা পুলিশ প্রতিহত করবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে অপরাধীকে অপরাধী হিসাবেই বিবেচনা করা হবে সে কোন ধর্ম বা বর্ণের সেটা বিবেচ্য না।

পরিশেষে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন করতে সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডি এস বি অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), আবুল বাশার , ডিআইও-১, ওসি ডিবি, টিআই-১,পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখা ও বিভিন্ন উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews