
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোর জেলা লয়ার্স কাউন্সিলের নেতৃবৃন্দের সাথে ঝিকরগাছা উপজেলা জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ৪ ফেব্রয়ারি ( বুধবার) রাত ৮ টায় উপজেলা জামায়াতের কার্য়ালয়ে যশোর জেলা লয়ার্স কাউন্সিলের নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ,উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো : আবিদুর রহমান, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো : জিয়াউল হক, যশোর জেলা লয়ার্স কাউন্সিল এর সভাপতি অ্যাডভোকেট এম এ লতিফ আশিক এলাহী আ.ক.ম মনিরুল ইসলাম, আজহারুল ইসলাম, রফিকুল ইসলাম তাসনিম, হাবিব কায়সার, আব্দুর রহমান সোহাগ সহ যশোর জেলা লয়ার কাউন্সিলের অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভার আগামী ১২ই ফেব্রয়ারি দাঁড়িপাল্লা প্রতীক কে বিজয়ী করার জন্য বিভিন্ন দিক নিদের্শনা মূলক পরামর্শ দেন।
উল্লেখ্য যশোর জেলা লয়ার কাউন্সিলের নেতৃবৃন্দ আজ সারাদিন উপজেলা এ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থীর পক্ষে বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন।
মতবিনিময় সভায় যশোর জেলা লয়ার কাউন্সিলের সভাপতি এম এ লতিফ তার বক্তব্যে বলেন, আজ সারাদিন আমরা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছি আমাদের নেতৃবৃন্দ তাতে আগামী ১২ ফেব্রয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের জন্য জনগণের ভিতরে সাড়া পেয়েছি তাতে ১৮ কোটি মানুষের ভাগ্য পরিবর্তন এবং ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা এ আসনে বিপুল ভোটে বিজয় হবে।
Leave a Reply