1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা অংশের মরা গাছ অপসারণ শুরু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

 

ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি : দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পর স্থানীয় জনপদের বাসিন্দাদের দাবীর মুখে যশোর বেনাপোল মহাসড়কের মৃত, ঝড়ে উপড়ে থাকা গাছ এবং রাস্তার উপর ঝুলে থাকা ঝুকিপূর্ণ গাছের ডালপালা অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। নাভারন পুরাতন বাজার এলাকা থেকে এই কাজ শুরু হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন এই মহাসড়ক ব্যবহারকারী এবং এর দুইপাশে বসবাসকারী মানুষেরা।

চলতি বছরের ২৯ এপ্রিল যশোর জেলা পরিষদ থেকে ঝিকরগাছা ও শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তাদের চিঠি দিয়ে এন-৭০৬ মহাসড়কের পাশে জেলা পরিষদের মালিকানাধীন জমিতে থাকা মৃত ও অর্ধমৃত গাছ অপসারণের নির্দেশনা দেওয়া হয়। সেই চিঠিতে সহযোগিতার জন্য স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তাও চাওয়া হয়।

শার্শা উপজেলায় ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ হলেও ঝিকরগাছায় কার্যত পদক্ষেপ নিতে প্রশাসন কিছুটা দেরি করে ফেলে। এরই মাঝে গত মঙ্গলবার রাতে নবীবনগর এলাকায় কোনো কারণ ছাড়াই একটি গাছের ডাল ভেঙে পড়ে প্রায় ১ ঘন্টা যশোর বেনাপোল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এই ঘটনায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কতৃপক্ষের অবহেলা নিয়ে বিরুপ প্রচারণা শুরু হয়। সেদিনই প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল, বুধবার (আজ) থেকেই ঝিকরগাছা অংশে গাছ কাটার কাজ শুরু করা হবে। এরই ধারাবাহিকতায় গাছ অপসারণের কার্যক্রম শুরু হয়েছে।

যশোর বেনাপোল মহাসড়কের গাছ অপসারণের জন্য দীর্ঘদিন ধরে কাজ করা ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংগঠন সেবার সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, ২০১৭ সালেই এই গাছগুলো সরকার অপসারণ করে রাস্তাটি ৪লেনে উন্নীত করার উদ্যোগ নেন। কিন্তু কিছু লোক এর বিরুদ্ধে আদালতে রীট করলে সিদ্ধান্ত ঝুলে যায়। এই গাছগুলোর জন্য অসংখ্য প্রাণহানি ঘটেছে, বহু সম্পদের ক্ষতি হয়েছে। সীমিত পরিসরে হলেও ঝুকিপূর্ণ গাছ ও গাছের ডাল অপসারণ শুরু করায় তিনি প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে সকল গাছ অপসারণ করে অবিলম্বে রাস্তাটি ৬ লেনে উন্নীত করার দাবী জানান।

ভারত বাংলাদেশ যৌথ বানিজ্য কমিটির সাবেক পরিচালক মোঃ মতিয়ার রহমান বলেন, এই গাছগুলো মানুষের জান ও মালের জন্য হুমকি স্বরুপ। এগুলো অপসারণ করে রাস্তাটি ৬ লেনে উন্নীত করা জরুরী। গাছ অপসারণের কাজ শুরু হওয়ায় তিনি প্রশাসনকে ধন্যবাদ জানান।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার বলেন, এটি ছিলো একটা জটিল প্রক্রিয়া। সব কাজ শেষ করে অবশেষে আমরা কাজটি শুরু করতে পেরেছি। যতদ্রুত সম্ভব সব ঝুকিপূর্ণ গাছের ডাল ও মৃত গাছ ও মাটিতে পড়ে থাকা গাছ অপসারণের কাজ শেষ করা হবে এবং গাছের অপসারিত অংশ ঐ জায়গাতেই প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, যশোর-বেনাপোল মহাসড়ক দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ততম জাতীয় রুট। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। অথচ, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা শতবর্ষী গাছগুলোর একটি বড় অংশই মৃত, অর্ধমৃত কিংবা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews