1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যুবদল নেতার চাঁদাবাজি প্রকাশ: সাংবাদিককে মামলায় জড়িয়ে ক্ষোভের ঝড় কুমিল্লা

  • প্রকাশিত : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

মোঃ আমজাদ হোসেন,বিশেষ প্রতিনিধিঃযুবদল নেতা মাহবুব আলী রাশেদের চাঁদাবাজির তথ্য প্রকাশ করায় দৈনিক আমার দেশ কুমিল্লা প্রতিনিধি এম হাসানের নামে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টিকে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা হিসেবে অভিহিত করেছেন কুমিল্লার বিশিষ্টজনরা।

গত ১০ আগস্ট কুমিল্লা আদর্শ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলী রাশেদ এ মামলাটি আদালতে দায়ের করেন। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিক সমাজসহ কুমিল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও আজকের কুমিল্লা সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু বলেন, “আমরা সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকতে হবে। যখন কোনো সাংবাদিক নির্যাতনের শিকার হবে, মামলা বা হামলা হবে, আমরা তার পাশে দাঁড়াবো। আমার দেশ কুমিল্লা প্রতিনিধি এম হাসানের নামে দায়েরকৃত মামলার আমি তীব্র নিন্দা জানাচ্ছি।”

বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধবিষয়ক লেখক ও কুমিল্লার জমিন সম্পাদক শাহাজাদা এমরান বলেন, “সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের সময় যারা মামলা বা হামলার হুমকি দেয়, এটি অনভিপ্রেত এবং স্বাধীন গণমাধ্যমের জন্য বড় হুমকি।”

সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি শাহ আলমগীর খান বলেন, “সংবাদ প্রকাশের পর যদি সাংবাদিককে হয়রানিমূলক আচরণের শিকার হতে হয়, সেটি সমাজ ও প্রশাসনের জন্যও অশুভ সংকেত। এ বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।”

কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন এর স্টাফ রিপোর্টার জাহিদ হাসান বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে হুমকি-ধমকি আসবেই। কিন্তু এসব দিয়ে সাংবাদিকের কলম থামানো যাবে না। চাঁদাবাজদের মুখোশ উন্মোচন অব্যাহত রাখতে হবে।”

কুমিল্লার বিশিষ্ট শিক্ষাবিদ, ছড়াকার, কবি ও কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল বলেন, “দৈনিক আমার দেশ কুমিল্লা প্রতিনিধি এম হাসান একজন দায়িত্বশীল, সৎ এবং নিষ্ঠাবান সংবাদকর্মী। তার বিরুদ্ধে মামলা দায়ের করা গণমাধ্যমকে নাজেহাল করার প্রচেষ্টা ছাড়া কিছু নয়। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews