
মোঃইমরান হোসেন (জেলা প্রতিনিধি)রাঙ্গামাটি জেলা কারাগারে ১৪ ই আগস্ট বৃহস্পতিবার সকালে বীর বাহাদুর নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার, ডাক্তার মোঃ শওকত আকবর বলেন, তিনি মেডিকেলে আসার আগেই মারা গিয়েছেন। নিহত বীর বাহাদুরের মাদক মামলায় পাঁচ বছরের জেল এবং একটি চুরির মামলায় ছয় মাসের সাজা ভোগ করছিলেন।
রাঙ্গামাটি জেলা কারাগারের সুপার মোহাম্মদ মজিবুর রহমান মজুমদার জানান,তার বাড়ি রাঙ্গামাটি রিজার্ভ বাজার ২ নং পাথরঘাটা এলাকায়।সাজাপ্রাপ্ত কয়েদি বীর বাহাদুর, সকালবেলা অসুস্থতা বোধ করলে, তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা সূত্রে জানাযায়,জেলা প্রশাসক থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে,কয়েদির পোস্টমর্টেম শেষে,নিহত পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে দুপুর পর্যন্ত তাদের কোন আত্মীয়-স্বজনের সাক্ষাৎ পাওয়া যায়নি।
Leave a Reply