1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজনীতিতে নামছেন জাইমা রহমান

  • প্রকাশিত : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

 

রাজনীতিতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর এমন আলোচনা এখন দেশের রাজনীতির অঙ্গনে। অবশ্য বাবা তারেক রহমানের সঙ্গে বা তার প্রতিনিধি হয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এই আলোচনার জন্ম দিয়েছে আরও আগেই। গত বছর বাবার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন জাইমা রহমান। এরপর প্রবাসী ভোট নিয়ে বিএনপির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন তিনি। সর্বশেষ দাদি, খালেদা জিয়ার মৃত্যুর পর শোক জানাতে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাবার সঙ্গে ছিলেন জাইমা রহমান। এসব কারণেই অনেকে বলছেন, পারিবারিক ঐতিহ্য আর ধারাবাহিকতার জন্য জাইমা রহমানের রাজনীতিতে আসা সময়ের দাবি।

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যুর পর দলীয় নেতাকর্মীদের অনুরোধ বিএনপির রাজনীতিতে যুক্ত হন খালেদা জিয়া। হাল ধরেন দলের। শুরুর দিকে দলের সিনিয়র নেতাদের নিয়ে কাজ করলেও ১৯৯৬ সালের নির্বাচনের পর ছেলে তারেক রহমানকেও পাশে পান খালেদা। এরপর ২০০১ সালে সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারেক রহমান। সে নির্বাচনে বিএনপি জয়লাভের পর ইউনিয়ন প্রতিনিধি নিয়ে সম্মেলন করে প্রান্তিক মানুষের নেতা হয়ে ওঠেন তারেক রহমান। এরপর এক-এগারোর প্রেক্ষাপটে দেশ ছাড়তে হয় তারেক রহমানকে। সঙ্গে নিয়ে যান মেয়ে জাইমা ও স্ত্রী ডা. জুবাইদা রহমানকে। এরপর দীর্ঘ ১৭ বছর লন্ডনেই কেটেছে জাইমার দিন। সেখানেই আইন পেশার সর্বোচ্চ ডিগ্রি বার এট ল অর্জন করেন তিনি। পাশাপাশি রাজনৈতিক বিষয়ে বাবার কাছ থেকে নেন নানা পাঠ। তার কিছু বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনাও হয়েছে বিভিন্ন সময়ে। এর মধ্যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদল হলে তাদের দেশে ফেরার সম্ভাবনাও বাড়ে। এর মধ্যে খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় গত বছরের নভেম্বরে দলীয় কর্মসূচিতে অংশ নেন জাইমা রহমান। আর এ বছরও খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২৫ ডিসেম্বর বাবার সঙ্গে দেশে ফেরেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাবার পাশে থাকবেন তিনি।

ভারত, পাকিস্তান, বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক উত্তরাধিকার নতুন কোনো ধারণা নয়। বাংলাদেশে ‘শেখ মুজিবর রহমান পরিবার’ কিংবা ‘জিয়া পরিবার’এই দুটি ধারা প্রমাণ করেছে, রাজনীতিতে পরিবারের যে কেউ যোগ্যতা বলে নেতৃত্ব দিতে পারেন। এই বাস্তবতায় জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নাতনি এবং তারেক রহমানের একমাত্র মেয়ে হিসেবে জাইমা রহমানের রাজনীতির আলোচনায় আসা প্রায় অনিবার্যই ছিল। তবে জাইমার ক্ষেত্রে বিষয়টি অন্যরকম। তিনি দীর্ঘদিন ছিলেন দৃশ্যপটের বাইরে না আন্দোলনে, না বক্তৃতায়, না দলীয় কোনো পদ-পদবি। তার নামটি এতদিন ছিল ‘সম্ভাবনার তালিকায়’। তবে সাম্প্রতিক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি বলে দেয় শিগগিরই হয়তো রাজনীতিতে তার পদার্পণ ঘটবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews