1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাণীনগরের কৃতি শিক্ষার্থী রাফি পুরস্কার নিলেন প্রধানমন্ত্রীর হাত থেকে

  • প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে


‎মো: গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) : জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে প্রধানমন্ত্রীর হাত থেকে প্রাথমিক শিক্ষা পদক হিসেবে পুরস্কার পেয়েছেন আব্দুর রাফি আহমাদ। বুধবার ঢাকায় আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে এই গৌরবময় পুরস্কার ও সনদপত্র তুলে দেন রাফিকে। তার এই অনন্য কৃতিত্ব অর্জনে নওগাঁর রাণীনগর উপজেলায় বইছে আনন্দের জোয়ার। আব্দুর রাফি আহমাদ নওগাঁর রাণীনগর উপজেলার ৩৮নং কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর কৃতি শিক্ষার্থী। এর আগে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা,জেলা এবং বিভাগীয় পর্যায়ে কুইজ (সাধারণ জ্ঞান) প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। এরপর ১৬জুন জাতীয় মঞ্চেও নিজের মেধার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ১ম স্থান অর্জন করে এই ক্ষুদে শিক্ষার্থী।
‎শিক্ষার্থী আব্দুর রাফি আহমাদের বাড়ি নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম দপ্তরিপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের শিক্ষক দম্পতি আবু রায়হান ও মোছা: রেহেনা বিবির একমাত্র ছেলে। বাবা আবু রায়হান উপজেলার সিলমাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মাতা রেহেনা বিবি কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।
‎তার এই গৌরবময় সাফল্য অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি শেখ মো: রেজাউল ইসলাম রেজু। এছাড়া রাণীনগর উপজেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা অফিস, স্থানীয় সুধীজন ও শিক্ষকমÐলী অভিনন্দন জানিয়েছেন।
‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বলেন,এই বিদ্যালয় থেকে দুইজন প্রতিযোগী শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছিল। এর মধ্যে ১০০মিটার দৌড় প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী আব্দুল মতিন উপজেলা এবং জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। এর পর বিভাগীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করে। এছাড়া আব্দুর রাফি আহমাদ কুইজ প্রতিযোগিতায়(সাধারণ জ্ঞান) উপজেলা,জেলা এবং বিভাগের গুন্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করে। তার এই কৃতিত্বপূর্ন অর্জন শুধু বাবা-মা‘কেই গর্বিত করেনি,সে আমাদের এবং এই বিদ্যালয় তথা পুরো উপজেলাবাসীকে গর্বিত করেছে।
‎বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ওহেদুল ইসলাম মিলন (সাংবাদিক) বলেন, শিক্ষার্থী রাফি আমাদের বিদ্যালয়ের ও এলাকার গর্ব। মেধাবী এই শিক্ষার্থীর পথচলা আগামীতে আরও দীর্ঘ ও সাফল্যমত হোক প্রত্যাশা করছি।
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন,রাফির এই অর্জন রাণীনগর উপজেলার সকলের জন্য গর্বের ও আনন্দের। তার এই সাফল্যের নেপথ্যে অবদান রাখা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
‎নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি শেখ মো: রেজাউল ইসলাম রেজু বলেন,পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। রাফি যখন প্রধানমন্ত্রীর হাত থেকে তার সুবিশাল সাফল্যের অবদান হাতে ধরেন তখন গর্বে বুক ভরে গেলো। তিনি বলেন,আমার সংসদীয় আসনে প্রতিটি বিদ্যালয়ে রাফির মতো গর্বিত শিক্ষার্থী গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews