1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাণীনগরে আগুনে দগ্ধ গৃহবধুর মৃত্যু নিয়ে নানান গুঞ্জন

  • প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে


‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে আগুনে দগ্ধ বাসন্তী রাণী (২৫) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। বাসন্তী রাণী ওই গ্রামের প্রবাসী উৎপল চন্দের স্ত্রী। গৃহবধুৃর মৃত্যু ঘিরে নানান গুঞ্জন ও জল্পনা কল্পনা চলছে। বাসন্তী রাণীর স্বজনরা দাবি করেছেন তাকে হত্যার পর আগুনে পুড়ে দগ্ধ করা হয়েছে।

‎বাসন্তী রাণীর শুশুর কৃষ্ণবন্ধু ওরফে মুন্টু জানান,সোমবার সকালে মাঠের মধ্যে ক্ষেতে আলু তোলার জন্য আমরা সবাই চলে যাই। বাড়ীতে শুধুমাত্র বউমা বাসন্তী একাই ছিল। বেলা সাড়ে ১০টা নাগাদ আলু রাখার জন্য বস্তা নিয়ে আসার কথা বলার জন্য বউমার ফোনে একাধীকবার ফোন দিয়েও কোন সারা পাওয়া যায়নি। ফলে মাঠ থেকে বাড়ীতে এসে দেখতে পান চুলার পারে বউমার শরীর আগুনে জলছে। এসময় প্রতিবেশীদের ডাক দিলে তারা দৌড়ে ছুটে আসে। কিন্তু ততক্ষনে বউমার শরীর পুরোটা আগুনে পুড়ে দগ্ধ হয়ে ঝলসে গেছে। তিনি ধারনা করে বলেন,হয়তো চুলায় খড়ি দিয়ে ভাত গরম করার সময় আগুন ধরে পুড়ে মারা যেতে পারে।
‎বাসন্তীর ছোট বোন লক্ষী রাণী বলেন, কয়েক মাস আগে বাসন্তীর শাশুড়ী মারা গেছেন। মাত্র তিন বছরের এক কন্যা শিশু নিয়ে শুশুড়ের সাথে বাড়ীতে থাকতেন বাসন্তী। এছাড়া স্বামী উৎপল কুয়েতে থাকেন। তার সাথে পারিবারিক নানান বিষয় নিয়ে বনি-বনা হচ্ছিলনা। প্রায় মোবাইল ফোনে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বদ্ব হতো। তাই অতিষ্ঠ হয়ে রোববার মোবাইল ফোনে জানিয়েছিলেন বাবার বাড়ীতে নিয়ে যাবার কথা। অথচ আজ তার মরদেহ দেখছি।
‎বাসন্তীর মামা গোপেস চন্দ্র বলেন,আমার ভাগনী আগুনে পুরে মারা যায়নি। তাকে হত্যার পর আগুনে পোড়ানো হয়েছে। তিনি দাবি করে বলেন,মানুষের শরীরে আগুন ধরলে নানান ভাবে বাঁচার চেষ্টা করে। অথচ যেভাবে মরদেহ আগুনে দগ্ধ হয়ে পরে আছে তাতে বাঁচার জন্য বিন্দু মাত্র চেষ্টা করা বা ছটফট করার কোন আলামত দেখা যাচ্ছেনা। তাই বিষয়টি ভাল করে ক্ষতিয়ে দেখতে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর ঘটনাটি উদঘাটনের দাবি জানিয়েছেন তিনি।

‎রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবলু চন্দ্র পাল জানান,আগুনে দগ্ধ হয়ে পোড়া বাসন্তীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানতে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে আসলেই পরবর্তি পদক্ষেপ নেয়া হবে। এছাড়া বিষয়টি আরো ভাল করে সুষ্ঠু তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews