1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাণীনগরে এবার তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে


‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর রাণীনগরে এবার পথ রোধ করে মারধর করে তিনজন ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারদের মারধরে দুইজন আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার চকের ব্রীজ এলাকা নামকস্থানে। এছাড়া একই রাতে উপজেলার আবাদপুকুর-একডালা সড়কের আবাদপুকুর কলেজ এলাকায় ছিনতাইকারীদের কবলে পরেন দুইজন ব্যবসায়ী। এসব ঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করছে।
‎ছিনতাইকারীর কবলে পড়া বগুড়ার আদমদীঘি উপজেলার পান্নানপুর গ্রামের মোজাম্মেল সাখিদারের ছেলে জুয়েল সখিদার(৩৯) জানান, নওগাঁ সদর উপজেলার চকবুলাকী সোনারপাড়া গ্রামের শফির উদ্দীনের ছেলে রাফিকুল ইসলাম (৩৮) এবং রাণীনগর সদর বাজারের আনিছার রহমান (৫৫)সহ আমরা একটি টমটমগাড়ী ভাড়া করে তিনজন ব্যবসায়ী সুপারী ক্রয় করার জন্য নাটোর যাচ্ছিলাম। ভোর সাড়ে চারটা নাগাদ নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার চকের ব্রীজ এলাকায় পৌছলে ৮/৯জন মুখোশ পড়া ছিনতাইকারীর দল দেশীয় অস্ত্র নিয়ে পথ রোধ করে। এর পর মারধর করে তিনজন ব্যবসায়ীর নিকট থেকে প্রায় ৪৫হাজার টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর মধ্যে রাফিকুল ইসলামকে হাসুয়া দিয়ে কোপ দেয়ায় এবং জুয়েল সাখিদা কে মারধর করায় আহত হয়েছেন । জুয়েল সাখিদার জানান,একই সময় উপজেলার কাশিমপুর গ্রামের সুপারী ব্যবসায়ী গোপাল চন্দ্র ও উত্তম চন্দ্র আসলে ছিনতাইকারীদের দেখে দৌড়ে পালিয়ে যান।
‎অপর দিকে বুধবার রাত অনুমান সাড়ে ৯টা নাগাদ ব্যবসায়ী মারুফ হোসেন ও হেলাল উদ্দীন ব্যবসার কাজ শেষ করে আবাদপুকুর থেকে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে আবাদপুকুর-একডালা সড়কের আবাদপুকুর কলেজ এলাকায় পৌছলে ৫/৬জন মুখোশধারী তাদের পথ রোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে। মারুফ হোসেন জানান,সড়কের মাঝখানে মোটরসাইকেল দিয়ে বেড়িকেট দিয়ে তাদের উপর হামলা চালায় ছিনতাইকারীরা। এসময় দ্রুত মোটরসাইকেল নিয়ে টান দিলে আর ধরতে পারেনি। মারুফ আবাদপুকুর বাজারে চালের ব্যবসায়ী এবং হেলাল উদ্দীন আবাদপুকুর বাজারে বিকাশের এজেন্ট ব্যবসায়ী।
‎রাণীনগর থানার সেকেন্ড অফিসার এসআই জুলফিকার জানান,এসব ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews