1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাণীনগরে এমৌসুমে আবাদ কমেছে প্রায় ৪৭০হেক্টর ‎লাভের আসায় চাষ করে এবারো ক্ষতির মুখে আলু চাষীরা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে


‎মো: গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে গত মৌসুমের ক্ষতি কাটাতে লাভের আসায় চাষ করে এবারও ক্ষতির মুখে পরেছেন আলু চাষীরা। আলুর এমন বাজার দর চলতে থাকলে আগামীতে আরো আবাদ কমে যাবে বলছেন কৃষকরা। সংশ্লিষ্ঠরা বলছেন,গত মৌসুমে আলুর বাজার দরে ধ্বস নামার কারনে এই মৌসুমে আবাদ কমেছে প্রায় ৪৭০হেক্টর জমিতে।
‎রাণীনগর উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে,চলতি মৌসুমে উপজেলা জুরে মোট ১০৬০হেক্টর জমিতে আলুর চাষ করেছেন কৃষকরা। ভাল ফলন পাবার আসায় কার্ডিলাল,ডায়মন্ড,রোমানা,এস্টারিক্স,ক্যারেজ,কুফড়ি সুন্দরী,লাল পাকড়ি ও সাদা পাকড়ি জাতের আলু চাষ করেছেন কৃষকরা। আলু চাষে আবহাওয়া অনুকুলে থাকায় এবং তেমন রোগ বালাই না থাকায় উপজেলার সব এলাকাতেই আলুর ভাল ফলন হচ্ছে। এই মৌসুমে আলুর উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ২২হাজার ৮৮৫মেট্রিক টন। কিন্তু চাষে আলুর ভাল ফলন হলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় আবারো ক্ষতির মুখে পরছেন কৃষকরা।
‎উপজেলার হরিপুর গ্রামের কৃষক শ্রী চন্দ্র দাস জানান,গত বছর সাড়ে ৫বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। কিন্তু আলুর ন্যায্য দাম না পাওয়ায় মোটা অংকের লোকসান হয়েছিল। তাই এবছর পৌনে তিন বিঘা জমিতে আলু চাষ করেছেন। তিনি বলছেন,প্রতি বিঘা জমিতে সাদা পাকড়ি জাতের আলু চাষ করতে হাল চাষ থেকে শুরু করে জমি থেকে আলু ঘরে তোলা পর্যন্ত বিঘা প্রতি প্রায় ২০-২৫হাজার টাকা খরচ হয়েছে। প্রতি বিঘা জমিতে আলুর ফলন হয়েছে ৫০-৫৫মন পর্যন্ত। বর্তমান বাজার দর অনুযায়ী প্রতি মন আলু বিক্রি হচ্ছে ৪০০-৪৫০টাকা পর্যন্ত। ফলে লাভের পরিবর্তে আবারো ক্ষতির মুখে পরেছেন তিনি। আবার আলু তুলে বোরো ধান রোপন করলে ওই জমিতে ধানের ফলন অন্যান্য জমির তুলনায় অনেক কম হয়। ফলে ধানেও ক্ষতির মুখে পরতে হবে। তাই কৃষকদের বাঁচাতে আলুর ন্যায্য দর নির্ধারনের দাবি জানান তিনি।
‎উপজেলার কালীগ্রাম কসবাপাড়া গ্রামের কৃষক ফিরোজ হোসেন বলেন,তিনি এবার চার বিঘা জমিতে কার্ডিলাল জাতের আলু চাষ করেছেন। প্রতি বিঘা জমিতে প্রায় ৭০মন হারে ফলন হচ্ছে। কিন্তু কার্ডিলাল আলু বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ৩২০টাকা থেকে সর্বোচ্চ ৪০০টাকা মন পর্যন্ত। এতে লাভ না হলেও খুব বেশি লোকসান হবেনা।
‎উপজেলায় ধান ও আলুর মোকাম খ্যাত আবাদপুকুর হাটে বুধবার আলু বিক্রি করতে আসা কৃষক জিয়ারুল ইসলাম বলেন.গত রোববার হাটে এসে সাদা পাকড়ি আলু ২৮০-৩১০টাকা মন বিক্রি করেছি। তবে আজকে (বুধবার) সেই আলু প্রায় ৪০০-৪৫০টাকা প্রতি মন পর্যন্ত বিক্রি করেছি। তিনি বলেন কৃষক যদি আলুর ন্যায্য দাম না পায় তাহলে আগামী মৌসুমে আলুর আবাদ না করে অন্য কোন সবজির আবাদে ঝুঁকে পরবেন বলে জানান তিনি।
‎রাণীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন,আলুর দাম না পাওয়ায় গত বছরের তুলনায় এবার প্রায় ৪৭০হেক্টর জমিতে আলুর আবাদ কমে গেছে। এবারও যদি কৃষকরা লোকসানে পরেন তবে আগামী মৌসুমে কৃষকরা আলু চাষে আগ্রহ হারাবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews