1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাণীনগরে গরু-মহিষের পর এবার গরু-ছাগল চুরি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে


‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে আবারো বেরেছে চুরির ঘটনা। বুধবার রাতে আবারো কৃষকের গোয়পাল ঘর থেকে গরু-ছাগল চুরির ঘটনা ঘটেছে। এর আগে এলাকা থেকে বেশ কিছু গরু-মহিষ,ব্যবসায়ীদের টাকা চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত থানাপুলিশ চুরির মালামাল উদ্ধার কিম্বা জড়িত কাউকে আটক করতে পারেনি। ফলে এলাকাবাসীর মধ্যে চরম আতংক বিরাজ করছে।
‎উপজেলার কালীগ্রাম চান্দারপুকুর গ্রামের কৃষক ইয়াছিন আলী বাবুর ছেলে সিহাব হোসেন জানান,বুধবার রাতে বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে গরু-ছাগল রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। এর পর ভোরে ঘুম থেকে ওঠে দেখেন বাড়ীর মেইন গেটে বাহির থেকে ছিটকি আটকানো রয়েছে। পরে প্রতিবেশিদের সহায়তায় ছিকল খুলে বাহিরে বের হন। এসময় গোয়াল ঘরে গিয়ে দেখতে পান গোয়াল ঘরের ছিকল কেটে প্রায় দুই লাখ টাকা মূল্যের দুটি গরু এবং প্রায় ৪০হাজার টাকা মূল্যের তিনটি ছাগল চুরি করে নিয়ে গেছে চোরেরা। এঘটনার খবর পেয়ে সকালে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। সিহাব হোসেন আরো জানান, এর আগে প্রতিবেশি খুবসুরত আলীর গোয়াল ঘর থেকে দুটি মহিষ এবং একটি গরু চুরির ঘটনা ঘটে।
‎খুবসুরত আলীর ছেলে আব্দুল খালেক জানান,গত ২৫আগষ্ট বাড়ী সংলগ্ন গোয়াল ঘরের তালা কেটে প্রায় তিন লক্ষ টাকা দামের দুটি মহিষ এবং এক লক্ষ টাকা দামের একটি গরু চুরি হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েও এখন পর্যন্ত গরু-মহিষ উদ্ধার করতে পারেনি পুলিশ। এরই মধ্যে গত রাতে (বুধবার) প্রতিবেশির আরো দুটি গরু এবং তিনটি ছাগল চুরির ঘটনা ঘটল। ফলে চুরির আতংক নিয়ে রাত কাটাতে হচ্ছে আমাদের।
‎বিভিন্ন লোকজনের সাথে কথা বলে জানাগেছে,গত ২২ডিসেম্বর রাতে উপজেলার পাকুড়িয়া গ্রামের মারুফ হোসেনের তিনটি গরু চুরি হয়েছে। এছাড়া একই দিন ভোরে আবাদপুকুর বাজারের ধান ব্যবসায়ী মেসার্স হক ট্রেডার্সের মালিক মোজাম্মেল হকের ক্যাশ বাক্স থেকে পাঁচ লাখ ৩৪হাজার টাকা এবং একই সময় একই বাজারের মেসার্স বড়িয়াপাড়া ট্রেডার্সের মালিক ফরিদ উদ্দীনের মোটরসাইকেল থেকে চার লাখ ৬৪হাজার টাকা ব্যগসহ চুরির ঘটনা ঘটে। এছাড়া গত ২৬ডিসেম্বর রাতে উপজেলার জলকৈ গ্রামের চাঁন সরদারের ছেলে ফিরোজ সরদারের গোয়াল ঘর থেকে একটি ষাঁড় গরু চুরির ঘটনা ঘটেছে।
‎তবে একের পর এক এসব চুরির ঘটনায় থানায় ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দায়ের করলেও থানাপুলিশ এখন পর্যন্ত চুরি হওয়া গরু-মহিষ,টাকা পয়সা উদ্ধার কিম্বা জরিত কাউকে গ্রেফতার করতে পারেনি। ফলে এলাকাবাসীর মধ্যে চরম আতংক বিরাজ করছে।
‎রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবলু চন্দ্রপাল জানান,চান্দারপুকুর গরু-ছাগল চুরির ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এছাড়া চুরি যাওয়া গরু-মহিষ উদ্ধারে এবং জরিতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews