
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে মানবপাচার মামলার আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে। রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
থানাপুলিশ জানায়,উপজেলার পারইল ইউনিয়নের কামতা গ্রামের বাসিন্দা মহসিন আলী একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে আব্দুল আজিজ (৩৩) বিরুদ্ধে মানবপাচার ও প্রতারনার অভিযোগে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে সম্প্রতি আদালতে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে রোববার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া একই রাতে আদালতের পরোয়ানা অনুযায়ী উপজেলার কুজাইল হালদারপাড়া গ্রামের আব্দুল জব্বার প্রামানিক (৬০) ও তার স্ত্রী মনোয়ারা বিবি (৫৫) কে গ্রেফতার করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply