
মোঃ ইমরান হোসেন হৃদয়,শার্শা যশোর প্রতিনিধিঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব মফিকুল হাসান তৃপ্তি আজ বেনাপোল বাজারে সকল জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
বৃহস্পতিবার বিকালে শার্শা থানাধীন পৌরসভা কেন্দ্রিক গুরুত্বপূর্ণ স্থান বেনাপোল বাজারে এই গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেন।
এ সময় তিনি বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও দোকান মালিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি জননেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুশাসনভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সকলের সমর্থন ও ভোট প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন,বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, আর সব উপজেলা বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আল মামুন বাবলুসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply