
শাহারুল হক মুন্সী,গাইবান্ধা প্রতিনিধিঃ ১৬ আগস্ট ২০২৫ শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বারপাইকা দাখিল মাদ্রাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ১৭নং সালমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির নতুন সদস্য নবায়ন ফর্ম বিতরণ ও দ্বিবার্ষিক কাউন্সিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়েছে। সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের সমঝোতায় সভাপতি পদে মোঃ ফুলমিয়া, সাধারণ সম্পাদক মোঃ মোনারুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবু জাফর নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা কমিটি হিসেবে ছিলেন শালমারা ইউনিয়ন বিএনপি যুগ্ন-আহবায়ক জনাব আবু তাহের শামীম মন্ডল ও যুগ্ম-আহবায়ক সিরাজুল ইসলাম।
উক্ত নির্বাচনীয় সভায় শালমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি জনাব মো. আব্দুল মতিন তালুকদার এর সভাপতিত্বে ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির সদস্য এরশাদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালমারা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক জনাব,মোঃ আখতারুল ইসলাম রানা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শালমারা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব জনাব মোঃ ইমরান হোসেন মিলন মোল্লা, শালমারা ইউনিয়ন বিএনপি।যুগ্ন-আহবায়কসাইফুল ইসলাম মন্টু মাস্টার, শালমারা ইউনিয়ন বিএনপি যুগ্ম-আহবায়ক সালজার রহমান, শালমারা ইউনিয়ন বিএনপি যুগ্ম-আহবায়ক ইশতিয়াক আহমেদ স্বপন, শালমারা ইউনিয়ন বিএনপি যুগ্ম-আহবায়ক সাদা মিয়া,শালমারা ইউনিয়ন বিএনপি যুগ্ম-আহবায়ক, ১৭নং শালমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তফিজুল ইসলাম, শালমারা ইউনিয়ন যুবদলের আহবায়ক জনাব মোনারুল ইসলাম সদস্য সচিব জনাব আবু সুফিয়ান শেখ, শালমারা ইউনিয়ন সেচ্ছাসেবকদলের আহবায়ক জনাব রুবেল মিয়া, সদস্য সচিব জনাব ইয়াসির, শালমারা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি জনাব সেলিম রেজা, সাধারণ সম্পাদক জনাব মতিয়ার রহমান, শালমারা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি জনাব লালমিয়া, সাধারণ সম্পাদক জনাব তুহিন মিয়া, শালমারা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো গোলাম রব্বানী, মহিমাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদ, মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলি, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব মন্ডল।
কাউন্সিলের শেষে নেতৃবৃন্দ নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং তাদের সাফল্য কামনা করেন। উপস্থিত নেতা-কর্মীরা এদিনের কর্মসূচি অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে পালন করেন।
এছাড়াও ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply