1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক

  • প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী ও চরমপন্থী সংগঠনের নেতা জাহাঙ্গীর কবির লিপটনের সহযোগী এবং জাসদ গণবাহিনী নেতা কালুর বিশ্বস্ত সহযোগী মাসুম ওরফে বোমা মাসুমকে আটক করেছে পুলিশ। গত সোমবার (১৯ জানুয়ারি) সকালে তাকে আটক করে কুষ্টিয়া জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা। পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ও কাঞ্চনপুর সহ পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নে জাসদ গণবাহিনীর নেতা কালুর নির্দেশনায় ও জাহাঙ্গীর কবির লিপটনের সহযোগিতায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। তাকে আটকের জন্য কুষ্টিয়া জেলা পুলিশ বেশ কিছুদিন যাবৎ চেষ্টায় ছিলো। সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শৈলগাড়ি গ্রামে মাসুমের নিজ বাড়িতে অতর্কিত অভিযান চালায় ডিবি। অভিযানে মাসুমকে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি ও ২ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্থ করতে এই চক্রটি আবারও মরিয়া হয়ে উঠেছে বলে এলাকাবাসী ধারণা করছে। এলাকাবাসী আরো জানান, লিপ্টন জেলে থাকায় তারা নতুন করে তাদের বাহিনী নতুর করে সক্রিয় হয়ে এলাকাতে অস্ত্রের মহড়া দিচ্ছে। এই মাসুমকে রিমান্ডে নিলে আরো কিছু তথ্য বেরিয়ে আসতে পারে। কারণ এখনো পর্যন্ত বিপুল পরিমাণ অস্ত্র দূর্বাচারা সহ আশপাশের বিভিন্ন গ্রামে লিপটনের অস্ত্রের ভান্ডার তার সহযোদ্ধাদের কাছে রয়ে গেছে। তারা আরো জানায়, গত জুন মাসে লিপ্টন সেনাবাহিনীর হাতে যে সকল অস্ত্র নিয়ে ধরা পড়েছিল, যা তাদের মোট অস্ত্রের ৫% অস্ত্রও উদ্ধার করতে পারেনি। এ বিষয়ে প্রশাসনের কঠোর দৃষ্টি কামনা করেন এলাকার সাধারণ ও নিরীহ মানুষ। তবে আরেকটি বিষয় তারা জানান যে, গত বছর ফেব্রুয়ারি মাসে জোতপাড়া গ্রামের আতিয়ার খাঁ হত্যার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল এই মাসুম সহ তাদের চরমপন্থী সন্ত্রাসী বাহিনীরা। এই মাছুম ২০২৫ সালের জুলাই মাসের দিকে ডাকাতি ও চাঁদবাজী মামলায় বাঁশগ্রাম পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। এছাড়াও তার নামে একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা গোয়ান্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি একটু যশোরে গিয়েছিলাম, সেখান থেকে ট্রেনে কুষ্টিয়া ফিরছি। আপনি বাদীর সাথে যোগাযোগ করেন। এই বলে তিনি এস আই জনির মোবাইল নম্বর দেন। এস আই জনির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গত সোমবার আনুমানিক আড়াইটার দিকে আলফা-২ এর নির্দেশে তার বাড়ি থেকে অস্ত্রসহ আটক করি। মাসুমের বিরুদ্ধে আজই আমি বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews