1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেয়ার বাজারে আসার আগেই স্পেসএক্সের বাজিমাত, ব্র্যান্ড ভ্যালু পৌনে ২ ট্রিলিয়ন ডলার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

বিশ্ব শেয়ার বাজারে আনুষ্ঠানিক লেনদেন শুরুর আগেই নিজেদের ব্র্যান্ড ভ্যালুর নতুন রেকর্ড গড়ল মার্কিন ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স (SpaceX)। আগামী সপ্তাহে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার আগেই প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ১.৭৫ ট্রিলিয়ন (পৌনে দুই লাখ কোটি) ডলারে।

প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও (IPO)-এর পরিকল্পনা বিস্তারিত উল্লেখ করে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC)-এর কাছে জমা দেওয়া একটি নথিতে এ তথ্য জানিয়েছে স্পেসএক্স। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের প্রতিটি শেয়ারের দাম হওয়া উচিত ১৩৫ ডলার (১০০ পাউন্ড)। এর ফলে প্রতিষ্ঠানটি নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে প্রায় ১.৭৫ ট্রিলিয়ন ডলারে নিয়ে গেছে।

সাধারণত যেকোনো প্রতিষ্ঠান উন্মুক্ত বাজারে লেনদেন শুরু করার ঠিক আগের দিন তাদের শেয়ারের আনুমানিক বিক্রয়মূল্য প্রকাশ করে। কিন্তু স্পেসএক্স তাদের আইপিও অভিষেকের এক সপ্তাহেরও বেশি সময় আগে এই মূল্য ঘোষণা করেছে, যা শেয়ার বাজারের ইতিহাসে অস্বাভাবিক ঘটনা।

চলতি বছরের শুরুর দিকেও স্পেসএক্সের বাজার ব্র্যান্ড ভ্যালু ছিল ১.২৫ ট্রিলিয়ন ডলার। সেই তুলনায় মাত্র কয়েক মাসের ব্যবধানে প্রতিষ্ঠানটির মূল্যবৃদ্ধির এই গ্রাফকে এক বিশাল লাফ হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা। তবে এই প্রাথমিক দরই চূড়ান্ত নয়; চূড়ান্ত দাম নির্ভর করবে ক্রেতাদের চাহিদা ও উন্মুক্ত বাজারের ওঠানামার ওপর।

আগামী ১২ জুন (শুক্রবার) মার্কিন প্রযুক্তিভিত্তিক শেয়ার বাজার ‘নাসদাক’ (Nasdaq)-এ স্পেসএক্সের আনুষ্ঠানিক লেনদেন শুরু হওয়ার কথা রয়েছে। এই আইপিও’র মাধ্যমে বাজার থেকে রেকর্ড ৭৫ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে কোম্পানিটি, যা বিশ্ব আইপিও’র ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।

রকেট ও মহাকাশ অবকাঠামো নির্মাণের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ‘এক্সএআই’ (xAI) এবং স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’-এরও মালিকানা রয়েছে স্পেসএক্সের অধীনে। আগামী সপ্তাহে যদি তাদের শেয়ার প্রত্যাশিত ১৩৫ ডলার বা তার বেশি মূল্যে বিক্রি শুরু হয়, তবে তাৎক্ষণিকভাবে বিশ্বের শীর্ষ প্রযুক্তি জায়ান্টদের তালিকায় অন্যতম মূল্যবান কোম্পানি হিসেবে নাম লেখাবে স্পেসএক্স।

স্পেসএক্সে ৮০ শতাংশেরও বেশি শেয়ারের মালিকানা থাকা মাস্ক এই আইপিও’র হাত ধরে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হয়ে যেতে পারেন। তবে এমনটি নাও হতে পারে।

পুঁজিবাজার নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান ‘ডিলজিক’ (Dealogic)-এর তথ্য অনুযায়ী, গত ৩০ বছরে পাবলিক মার্কেটে তালিকাভুক্ত হওয়া কোম্পানিগুলোর প্রায় অর্ধেকই তাদের অভিষেকের সময়ের চেয়ে পরবর্তীতে বাজার মূল্য হারিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews