1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট

  • প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

 

সজিব আহমেদ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ বকেয়া বেতনসহ মোট ১০ দফা দাবিতে ময়মনসিংহের ভালুকায় শেফার্ড গ্রুপের পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সোমবার (১৩ অক্টোবর, ২০২৫) সকালে উপজেলার কাঠালী এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে এই অবরোধ চলে। এর ফলে মহাসড়কের দুপাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার কারণে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরও তাদের বকেয়া বেতন পরিশোধ করছে না। পেটের তাগিদে এবং আর্থিক সংকটের মুখে পড়ে বাধ্য হয়েই তারা সড়কে নেমে এসেছেন। বকেয়া বেতন ছাড়াও তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে টিফিন বিল বৃদ্ধি, অবসর গ্রহণের পর পেনশন ও ফান্ডের টাকা দ্রুত পরিশোধ এবং শ্রমিকদের সর্বনিম্ন বেতন বৃদ্ধি।

খবর পেয়ে ভালুকা উপজেলা প্রশাসন, পুলিশ ও শিল্প পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রশাসনের পক্ষ থেকে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করা হয়। আলোচনার পর প্রশাসন দাবিগুলো পর্যালোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ জানায়, প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তারা আরও জানান, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন আগামী ২০ তারিখে পরিশোধ করা হবে।

প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করলেও, নেতারা জানিয়েছেন, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা আবারও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন। অবরোধ তুলে নেওয়ার পর ধীরে ধীরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews