1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শ্রীবরদীতে কালভার্ট  নির্মাণে অনিয়মের অভিযোগ 

  • প্রকাশিত : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে
রিয়াদ আহাম্মেদ, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে কাবিটা প্রকল্পের অর্থায়নে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মানাধীন কালভার্টটিতে কাঠের বিপরীতে বাঁশ ও নিম্নমানের খোয়া, বালি, সিমেন্ট ও পরিমাণের চেয়ে কম রড ব্যবহারের অভিযোগ এলাকাবাসীর। ইতোমধ্যে কাভার্টটিতে বাঁশ ব্যবহারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে আজ ১১জুন বুধবার সকালে সরেজমিন পরিদর্শন করেন শ্রীবরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী সুব্রত কুমার দাশ।
শ্রীবরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে তাঁতিহাটি ইউনিয়নের কাবিটা প্রকল্পের আওতায় ছনকান্দা গ্রামে ১লক্ষ ৫০হাজার টাকা অর্থায়নে কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়। ৪ ফিট প্রস্থ ও ১৬ ফুট দীর্ঘের পাকা কালভার্ট নির্মানের কাজের সভাপতির দায়িত্ব পান ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম।
স্থানীয় সূত্র জানায়, প্রকল্পের সভাপতি রফিকুল ইসলাম মেম্বার কালভার্ট নির্মাণের কাজটি স্থানীয় একটি রাজমিস্ত্রীর কাছে ৪০ হাজার টাকা চুক্তিতে নির্মানের দায়িত্ব দেন। যার ফলে রাজমিস্ত্রী তার খেয়াল খুশি মতো কাজ করেন। এভাবেই নিম্নমানের যন্ত্রাংশ দিয়ে কাজ শুরু হয়। স্থানীয়রা বলছেন, এভাবে নির্মাণ হলে আগামী ছয় মাসের মধ্যেই ভেঙ্গে যাবে কালভার্টটি। ফলে সরকারের টাকা পুরোটাই গচ্চা যাবে।
এই রাস্তা দিয়ে চলাচলকারী রিকশা চালক জমির উদ্দিন বলেন, ‘যেভাবে কাম হইতাছে এতে কালভার্টটি তিন মাসও টিকবো না। কামটা ভালা কইরা করা দরকার।’
স্থানীয় পথচারী রহিম মিয়া বলেন, প্রকল্পের একটা কাজও ঠিক মতো হচ্ছে না। নজরদারি করার কেউ নাই। খেয়ালখুশি মতো কাজ করে সবাই চলে যাচ্ছে, আর বিল তুলছে। কাজগুলো সঠিকভাবে বুঝিয়ে নেয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ রইল।
এ ব্যাপারে সরেজমিনে গিয়ে তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি জানার পর আমি নিজেই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ফোন করেছি। নিয়ম মেনে কাজ করার জন্য যা করার দরকার তাই করা হবে।
এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী সুব্রত কুমার দাশ বলেন, বিষয়টি আমি অবগত হওয়ার সাথে সাথে সরেজমিন পরিদর্শন করেছি। বাঁশের পরিবর্তে কাঠের সেন্টারীং করতে নির্দেশ দিয়েছি। এছাড়াও অন্যান্য অনিয়ম হলে তা দেখা হবে।
তবে প্রকল্পের সভাপতি রফিকুল ইসলাম মেম্বার বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমি ঠিকমতো কাজ করছি। কাজে কোন অনিয়ম হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews