1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

শ্রীবরদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

 

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: গৌরব ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্য এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শ্রীবরদী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শ্রীবরদী শহরের মথুরাদী হাজী সোলায়মানের ধানের খলা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শ্রীবরদী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসান আঙ্গুর এর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট আবু রায়হান মুহাঃ আলবেরুনী ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি সব সময় দেশের সংকটময় পরিস্থিতি উত্তরণে ভূমিকা রেখেছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে। তারা বিএনপিকে ফ্যাসিবাদবিরোধী একমাত্র দল আখ্যায়িত করে বলেন, বিএনপিকে নিয়ে একটি মহল চক্রান্ত চালাচ্ছে। কোনো নেতাকর্মী যেন এ ধরনের চক্রান্তকারীদের আশ্রয়-প্রশ্রয় না দেয় সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান মুহাঃ আলবেরুনী বলেন, ‘আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাসী। তারেক রহমানের নির্দেশে আমরা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘রাজনীতিতে আমাদের মধ্যে মত থাকবে আবার মতপার্থক্যও থাকবে। তবে আমাদের মধ্যে হিংসা থাকবেনা, থাকবে প্রতিযোগিতা। দিনশেষে আমরা সবাই জিয়াউর রহমানের সৈনিক এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাদের নেতা।’

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবিএম শামীম কবির, উপজেলা শ্রমিকদলের সভাপতি শহীদুর রহমান শহীদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান হাবিব সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করা হয় এবং পরিশেষে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান বক্তারা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews