1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শ্রীবরদীতে মাদ্রাসার জমি জালিয়াতির প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

 


‎রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে হিলফুল ফুজুল নূরাণী ও হাফেজিয়া মাদ্রাসার জমি জালিয়াতির মাধ্যমে আত্মসাতের চেষ্টা এবং মাদ্রাসার কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। ‎‎সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে শ্রীবরদী উপজেলার মাটিফাটা এলাকার গোবিন্দপুর গ্রামের মাদ্রাসা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৬ সালে এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠিত এ মাদ্রাসার জন্য ২০১৭ সালে মোছা. মনি বেগমের অর্থায়নে স্থানীয় নূর ইসলাম ১২ শতাংশ জমি দান করেন। এ জমি রেজিস্ট্রিকৃত সাফ কবলা দলিল মূলে মাদ্রাসার নামে হস্তান্তর হয়। কিন্তু মাদ্রাসার সাবেক মোহতামিম আলহাজ মো. নূরনবী অসাধু উপায়ে জাল জালিয়াতির মাধ্যমে জমি আত্মসাতের ষড়যন্ত্র করছেন।

‎‎বক্তারা জানান, নূরনবী তহশীলদার মো. নূর আলীর সহযোগিতায় অনুমোদিত নামজারি ও জমা খারিজ মোকদ্দমা নং ৭৫৮২ এবং ৭৫৮৩ মূলে মাদ্রাসার জমি নিজের নামে খারিজ খতিয়ান খুলেছেন। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। মাদ্রাসার সদস্য মো. নূর আলম এ বিষয়ে নূরনবীর বিরুদ্ধে শেরপুর আদালতে মামলা দায়ের করেছেন। পাশাপাশি দাতার উত্তরাধিকারীরাও খারিজ খতিয়ান বাতিলের জন্য সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আবেদন করেছেন।

‎মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, মাদ্রাসার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। জমি সংক্রান্ত মামলার তদন্ত প্রতিবেদন এখনো দাখিল না হওয়ায় সংকট আরও ঘনীভূত হচ্ছে।

‎‎এ সময় মাদ্রাসার সভাপতি মো. আসলাম মিয়া বলেন, এটি একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। অথচ অসাধু প্রভাবশালীরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।

‎মানববন্ধনে মো. রঞ্জু মিয়া বলেন, মাদ্রাসার এই জমি এলাকার ধর্মপ্রাণ মানুষের সহযোগিতায় দান করা হয়েছিল। অথচ এখন কিছু লোক জাল-জালিয়াতির মাধ্যমে এ জমি দখল করতে চাইছে। আমরা এলাকাবাসী তা মেনে নেব না। প্রশাসনের কাছে আমাদের দাবি, যেন দ্রুত ব্যবস্থা নিয়ে মাদ্রাসার জমি রক্ষা করা হয়।

‎মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। তারা অবিলম্বে জাল খারিজ খতিয়ান বাতিল করে মাদ্রাসার জমি সুরক্ষিত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

‎সিংগাবরুনা ও কাকিলাকুড়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. নূর আলী এ বিষয়ে বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। কোনোভাবেই জাল-জালিয়াতির মাধ্যমে কারও জমি আত্মসাতের সুযোগ দেওয়া হবে না। তদন্ত সঠিকভাবে সম্পন্ন করে আইনের ভিত্তিতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাদ্রাসার জমি নিয়ে যাতে কোনো প্রকার জটিলতা না থাকে, সে বিষয়ে প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে।

‎উল্লেখ্য খারিজ বাতিল ও সংশোধনের আবেদন শ্রীবরদী সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে প্রেরণ করা হয়েছে এবং শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews