1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শ্রীবরদী পৌরসভার বহরে যুক্ত হলো নতুন বর্জ্য অপসারণ ট্রাক

  • প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: শ্রীবরদী পৌরসভার ময়লা-আবর্জনা অপসারণে দীর্ঘদিনের সমস্যা কাটাতে অবশেষে ডাম্পিং ট্রাক পেলো পৌর প্রশাসন। ১৬ জুলাই বুধবার বিকেলে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক শেখ জাবের আহমেদ ট্রাকের চাবি গ্রহন করেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ‘৩২ পৌরসভা প্রকল্প’ এর অর্থায়নে ট্রাকটি প্রদান করা হয়। এসময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষে চাবি হস্তান্তর করেন শ্রীবরদী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান। এই গাড়ি পাওয়ায় ময়লা পরিবহনে দীর্ঘদিনের সমস্যা লাঘব হবে বলে জানান পৌর কর্তৃপক্ষ।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে শ্রীবরদী উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মো. আব্দুর রহিম দুলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আমিন তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন সহ উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় শ্রীবরদী উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মো. আব্দুর রহিম দুলাল বলেন, শহর পরিষ্কার রাখতে পৌরসভার যেমন দায়িত্ব রয়েছে তেমনি পৌরবাসীরও সমান দায়িত্ব রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় গতি আসবে। ডাম্পিং ট্রাক হস্তান্তরের ফলে পৌরসভার বর্জ্য সংগ্রহ ও অপসারণ কার্যক্রম আরও কার্যকর হবে এবং পরিচ্ছন্নতা বৃদ্ধি পাবে।

এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক গৃহীত প্রকল্প ‘৩২ পৌরসভা প্রকল্প’ এর আওতায় শেরপুর জেলার ২টি উপজেলায় পৌরসভার ময়লা-আবর্জনা স্থানান্তর সহজিকরণ করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় আজকে শ্রীবরদী পৌরসভার ডাম্পিং ট্রাকটি পৌর প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে গৃহীত প্রকল্পের আওতায় শ্রীবরদী পৌরসভায় একটি ডাম্পিং ট্রাক হস্তান্তর করা হয়েছে। এর ফলে পৌরসভার ময়লা-আবর্জনা দ্রুত স্থানান্তরের জন্য অনেক সহায়ক হবে। এতে পৌরসভার বিভিন্ন স্থান পরিস্কার ও দূর্গন্ধমুক্ত থাকবে এবং পরিবেশ ভালো থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews