1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংসদে দাঁড়িয়ে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি তুলতে চাই : জয়নাল আবেদীন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

জুবায়ের সাব্বির,গোয়াইনঘাট প্রতিনিধিঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেছেন- সিলেটের প্রায় ৪ লক্ষ মানুষ কোয়ারির সাথে জড়িত, কিন্তু আমাদের শ্রমিকদের কর্মসংস্থান খুলে না দিয়ে কোয়ারি বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে প্রমাণ করবেন কোয়ারি খুলবেন না বন্ধ রাখবেন। নির্বাচিত হলে সংসদে দাঁড়িয়ে প্রথম যে কথাটি বলব সেটি হচ্ছে পাথর কোয়ারি।

তিনি আরও বলেন, জৈন্তাপুরর গ্যাস দিয়ে চট্টগ্রাম থেকে চুলা জ্বলে অথচ আমাদের বাতির নিচ অন্ধকার, আমাদের জৈন্তাপুর গোয়াইনঘাটের মানুষ গ্যাস পায়না। পাশাপাশি নির্বাচিত হলে রুস্তমপুর ও বিসনাকান্দি ইউনিয়ন কে মাষ্টার প্লান করে উন্নয়নের আওতায় আনা হবে।

তিনি বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রুস্তমপুর ও বিসনাকান্দি ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মুরব্বি নুর মিয়ার সভাপতিত্বে এবং জামায়াত নেতা জয়নুর রশিদ ও আমিনুর রহমান জসীমের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেন, বারহাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আজিজুর রহমান আজিজ, পেশাজীবি বিভাগের সাধারণ সম্পাদক মাষ্টার মুশাররফ হোসেন।
এতে উপস্থিত ছিলেন- জামায়াত নেতা আব্দুল্লাহ আল মুনিম, আব্দুল খালিক, আব্দুল হক, ডাক্তার এমাদুর রহমান এলাকার বিশিষ্ট মুরব্বি জমির উদ্দিন, গোলাম মোস্তফা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews