
সোহান আহম্মেদ: ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:-
সুনামগঞ্জ -১আসনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও সাবেক যুগ্ম সচিব বিনয় ভূষণ তালুকদার রবিবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা একটা পর্যন্ত ধর্মপাশা সদর বাজারে গণসংযোগ করেছেন।
এ সময় তিনি বিভিন্ন শ্রেণি পেশার মানুষজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আব্দুল হাই তালুকদার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জুবায়ের পাশা হিমু, সদস্য বিকাশ রঞ্জন তালুকদার , এনামুল হক এনাম, সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ, সেলববরষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তরিকুল আলম, সাধারণ সম্পাদক দুলা মিয়া, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন বেপারি, ধর্মপাশা সদর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক পাখি চন্দ্র সিংহ, উপজেলা যুবলীগের সহ সভাপতি এম আর খান পাঠান,আলী ইউনূস, ত্রাণ বিষয়ক সম্পাদক সোহান আহমেদ,উপ দপ্তর সম্পাদক রেজাউল করিম, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম রাজা চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সানি, ছাত্রলীগ নেতা বাঁধন সরকার,প্রিয়াম তালুকদার প্রমুখ।
Leave a Reply