1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাদা পাথর লুটের পর হবিগঞ্জে এবার শুরু হয়েছে সাদা সোনা লুট

  • প্রকাশিত : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জ প্রতিনিধিঃসিলেটের কোম্পানীগঞ্জে সাদা পাথর লুটের পর এবার হবিগঞ্জের চুনারুঘাটে শুরু হয়েছে ‘সাদা সোনা’ খ্যাত সিলিকা বালু লুট। উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন ও পাচার। এতে ধ্বংস হচ্ছে পাহাড়-টিলা, চা-বাগান ও কৃষিজমি; ভেঙে পড়ছে সড়ক ও ব্রিজ-কালভার্ট।

স্থানীয় সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের গিলানি ছড়া, পানছড়ি, পঞ্চাশ, ডেউয়াতলী, দেওছড়া, ইছালিয়াছড়া, রঘুনন্দন পাহাড়, হলহলিয়া, দেউন্দি ছড়া, দেওরগাছ, বদরগাজী এলাকা এবং সুতাং ও খোয়াই নদীর বিভিন্ন স্পটে দিনরাত চলছে বালু উত্তোলন। কোথাও ড্রেজার মেশিনের গর্জন, কোথাও শত শত নারী-পুরুষ শ্রমিক বালু তুলছেন হাতে কোদাল ও ঝুড়ি নিয়ে। উত্তোলিত বালু রাতের আঁধারে ট্রাক ও ট্রাক্টরে করে পাচার করা হচ্ছে বিভিন্ন স্থানে।

এই বালুর মধ্যেই রয়েছে সিলিকা বালু—যা স্থানীয়দের ভাষায় ‘সাদা সোনা’। কাঁচ ও সিরামিক শিল্পে ব্যবহৃত এই বালু দেশব্যাপী উচ্চমূল্যে বিক্রি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই বেপরোয়া হয়ে উঠেছে বালুখেকো চক্র। রাজনৈতিক প্রভাব, জনপ্রতিনিধিত্ব এবং পেশিশক্তির দাপটে ভাগাভাগি করে বালু লুট চলছে। প্রশাসনের অভিযান মাঝে মধ্যে দেখা গেলেও মূল হোতারা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে।
প্রতিবারের মতো এবারও দেখা যাচ্ছে—অভিযানকালে কয়েকজন শ্রমিক আটক বা জরিমানা হলেও সিন্ডিকেটের নেতৃত্বে থাকা প্রভাবশালী মহল অক্ষত থাকছে। ফলে থামছে না এই অবৈধ বালু বাণিজ্য।

চুনারুঘাটের বিভিন্ন ছড়া ও নদীতে অবৈধ বালু উত্তোলনের ফলে পাহাড়-টিলা ধসে পড়ছে, চা-বাগানের মাটি ক্ষয়ে যাচ্ছে, ফসলি জমি বালিতে ঢেকে যাচ্ছে। স্থানীয়রা বলছেন, রাস্তাঘাট ও ব্রিজ-কালভার্ট ভাঙনের কারণে যান চলাচলেও মারাত্মক দুর্ভোগ তৈরি হয়েছে।
পরিবেশবাদীরা আশঙ্কা করছেন, এখনই যদি প্রশাসন কঠোর অবস্থান না নেয়, তাহলে চুনারুঘাটের পরিবেশ ও জীববৈচিত্র্য ভয়াবহ সংকটে পড়বে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন,
“আমরা ইতোমধ্যে উপজেলার সব বালুমহাল ও ছড়া পরিদর্শন করেছি। একাধিক অভিযানে বালু পরিবহনের গাড়ি জব্দ করা হয়েছে এবং অনেককে জরিমানা করা হয়েছে। আমার উপজেলায় কোনো সিলিকা বালুমহাল ইজারা নেই। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।”

তিনি আরও জানান, প্রশাসন সর্বদা সতর্ক আছে এবং বালু পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ এবং বিধিমালা ২০১২ অনুযায়ী, অনুমতি ছাড়া বালু বা পাথর উত্তোলন শাস্তিযোগ্য অপরাধ। কোম্পানীগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় যেমন দুই হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে, তেমনি চুনারুঘাটেও প্রশাসন যদি কার্যকরভাবে আইন প্রয়োগ না করে, তবে একই পরিণতি হতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews