1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

সাপাহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো আলতাফের পাশে অধ্যক্ষ মাহবুবুল আলম

  • প্রকাশিত : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

 

মোঃ মুক্তার হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার কাড়িয়াপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো মাওলানা আলতাফ হোসেনের পাশে দাঁড়ালেন নওগাঁ-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।

গত শুক্রবার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আলতাফ হোসেনের বসতবাড়িতে। অগ্নিকাণ্ডে তার ঘরবাড়ি, আসবাবপত্র, খাদ্য সামগ্রী, পোশাক-পরিচ্ছদসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় পরিবারটি চরম মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে শনিবার সকালে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে জামায়াতের পক্ষ থেকে প্রয়োজনীয় খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান করা হয়।

সোমবার (আজ) সরেজমিনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান অধ্যক্ষ মাহবুবুল আলম। তিনি আলতাফ হোসেনের হাতে নগদ ৩০ হাজার টাকা অনুদান প্রদান করেন এবং পুনর্বাসনের ব্যাপারে তার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন,
“মানুষের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার মূল শিক্ষা। আমি চেষ্টা করেছি সামান্য কিছু সহযোগিতা করার। তবে এই পরিবারটির পূর্ণ পুনর্বাসনের জন্য সমাজের বিত্তবান এবং সরকারকে এগিয়ে আসতে হবে। জনপ্রতিনিধি শুধু নির্বাচনের সময় নয়, বরং প্রতিনিয়ত জনগণের পাশে থাকাটাই কর্তব্য বলে মনে করি।”

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সব সময় জনগণের সুখ-দুঃখে পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখার আমির আবুল খায়ের তরুণ, ৫ নং পাতাড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. কামরুজ্জামান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসী।

অধ্যক্ষ মাহবুবুল আলমের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত সকলেই এবং সমাজের অন্যান্য ব্যক্তিদেরও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো মাওলানা আলতাফ হোসেন আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
“আমরা চোখের সামনে সবকিছু হারিয়ে ফেলেছি। এমন অবস্থায় অধ্যক্ষ মাহবুবুল আলম যেভাবে এগিয়ে এসেছেন, তা আমাদের জন্য আশার আলো। আমি তার প্রতি এবং যারা সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews