
মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি :সাভারের আশুলিয়া এলাকার ইসলামনগরের (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন) একটি বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই ছাত্রদল নেতাসহ অগ্নিদগ্ধ হয়েছে চারজন।
অগ্নিদগ্ধরা হলো সাইফুল ইসলাম রনি (২৮), আব্দুস সোবহান রায়হান (৩০), মোঃ হাসিনুর(২৫)ও রাহাত (২৪) । পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের একটি হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাদের ঢাকায় বার্ন ইনস্টিটিউটে পাঠিয়ে দেন। তাদের মধ্যে সাইফুল ইসলাম রনি ও আব্দুস সোবহান রায়হানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। গতকাল মঙ্গলবার (২৭জানুয়ারি) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় মোঃ রহমানের দুই ছেলে রায়হান ও রাহাতের মধ্যে কথা কাটা হচ্ছিল। এ সময় ঘরের মধ্যে পেট্রোল ঢেলে রাখে রায়হান। এক পর্যায় রায়হান গ্যাস লাইটার ধরালে ঘরের মধ্যে আগুন লেগে যায়। তাদের উদ্ধারে এগিয়ে আসে রনি ও হাসিনুর। দগ্ধ হয় চারজন।। পরে তাদের উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে ও অবস্থার অবনতি হওয়ায় পরে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। এর মধ্যে সাইফুল ইসলাম রনির শ্বাসনালীসহ ৭০ শতাংশের উপরে বার্ন হয়েছে বলে জানা যায়।
রনি ও রায়হান ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতা বলে জানা যায়।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আহমেদুল কবীর জানান খবর পেয়ে দুইটি ইউনিট রওনা হলেও পথিমধ্যে আগুন নির্বাপন হয়েছে জানতে পারলে ফিরে আসেন তারা।
Leave a Reply