
মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি :আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভারে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে সাভার উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র সংস্কারে সাংবিধানিক গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। একমাত্র ভোটারদের মতামতই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
তিনি আরো বলেন, কর্মকর্তাদের অবহেলা করলে চলবে না অধিকারের আরো দায়িত্বশীল হতে হবে। এছাড়ও নাগরিকের দায়িত্ব পালন করে সবোর্চ্চ সংখ্যক ভোটার উপস্তিত করে এবং ভোট প্রদানের ব্যবস্থা করবেন। তিনি আরো বলেন, পরাজিত শক্তিরা যদি ভয়ভীতি দেখায় তাহলে ১২ ফেব্রুয়ারিতে আবারও জুলাই ’২৪ এর মতো দেখায় দিবেন। এ সময় তিনি বিগত ২০১৩, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন নিয়ে সমালোচনা করেন এবং নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ার ঘটনাকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। এছাড়ও পূর্ববর্তী সরকারের সময়ে সংবিধান সংশোধনের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে।
ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে। এ সময় তিনি গণভোটে হ্যাঁ ভোটের বিষয়ে বিভিন্ন সুবিধা তুলে ধরেন এবং এর পক্ষে বিভিন্ন আলোচনাও করেন।
তিনি আরো বলেন, আইনশৃংখলা নিয়ন্ত্রেও জন্য প্রত্যেক কেন্দ্রের ভেতরে এবং বাহিরে একাদিক সিসিটিপি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ভ্রাম্যমান ম্যাজিষ্ট্রেটসহ সকল স্তরের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা দায়িত্ব পালন করবেন।
এ সভায় আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
Leave a Reply