
শফিকুল ইসলাম সোহেল, (সাভার প্রতিনিধি) :৩৬ জুলাইয়ে ফ্যাসিস্ট হাসিনার পলায়ন ও পতন দিবস উপলক্ষ্যে সাভার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সারা দিনব্যাপী পালিত হচ্ছে নানা আয়োজন। ফ্যাসিস্ট হাসিনার বিদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয় উল্লেখ করে বিভিন্ন সংগঠন আজ মঙ্গলবার সকাল থেকেই বিজয় র্যালী, শহীদদের আত্নত্যাগকে স্মরণ করে দোয়া ও ফুলেল শ্রদ্ধা, শহীদদের পরিবারকে সম্মামনা, জুলাই আন্দোলনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজন দেখা যায়। বেলা সাড়ে ১১ টার দিকে সাভারের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান সালাউদ্দিনের নেতৃত্বে নয়ারহাট এলাকা হতে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে একটি বিজয় র্যালী গণস্বাস্থ্য মোড়ে শেষ হয়। এছাড়াও সাভার বাসষ্ট্যান্ডে যুবদলের আইয়ুব খানের নেতৃত্বে বিজয় র্যালী ও থানা স্ট্যান্ড থেকে ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খন্দকার শাহ মঈনুল হোসেন খান বিল্টুর নেতৃত্বে আরেকটি বিজয় র্যালী বের হয়। এছাড়াও সাভারে অন্যান্য সংগঠনও এদিনটি পালন করে ও বিভিন্ন মহাসড়কে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পৃথক র্যালী করে। র্যালী চলাকালে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত যানবাহনের দীর্ঘ সাড়িও দেখা যায়। দূর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
অপরদিকে নানা রং ছিটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে একটি বিজয় র্যালী ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক কামরুল আহসানসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Leave a Reply