
শফিকুল ইসলাম সোহেল (ঢাকা জেলা (উত্তর) প্রতিনিধি):
সাভারে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানটি সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সাভারের তেতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় পরিচালিত হয়। এ সময় মাদক ব্যবসায়ী আবু রায়হান নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আবু রায়হান (২৫) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দক্ষিণ দুয়ারি (জিয়া বাড়ি) গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। বর্তমানে তিনি সাভারের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় বসবাস করছিলেন।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযানের পর তাকে সাভার থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply