
মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি :সাভারে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে মাদকসহ তিন মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা জব্দ করা হয়। পরে সকালে তাদের সাভার থানায় হস্তান্তর করা হয় বলে তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ (০৮ ডিসেম্বর) ভোররাতে আশুলিয়ার নবীনগর মোড় হতে সমেদ আলীর ছেলে জামাল ও সবুজের স্ত্রী ঝুমা আক্তারকে আটক করা হয়। এসময় তাদের কাছ হতে এক কেজি গাঁজা জব্দ করা হয়। আটককৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী জামালের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
অপরদিকে গতকাল মধ্যরাতে বলিয়ারপুর হাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে মৃত আলী হোসেনের মেয়ে মুক্তা বেগমীকে ৫শত গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আটকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় ডিবি।
Leave a Reply