1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজিপুরে জামায়াতের এমপি প্রার্থীর উপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে নির্বাচনী প্রচারণা ঘিরে সহিংসতার ঘটনা ঘটেছে।
৮ই ডিসেম্বর (সোমবার) রাত ১০টার দিকে সোনামূখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রামে ইসলামী জালসায় অংশ নিতে গেলে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও সিরাজগঞ্জ জেলা আমীর মাওলানা শাহিনুর আলমের উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনামূখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রামে একটি ইসলামী জালসা চলছিল। সেখানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন জামায়াতের এমপি প্রার্থী মাওলানা শাহিনুর আলম। তিনি মঞ্চে ওঠার আগমুহূর্তে বিএনপির প্রার্থী সেলিম রেজার উপস্থিতিতে তার অনুসারী ও নেতা-কর্মীরা হঠাৎ উত্তেজিত হয়ে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

হামলার শিকার কয়েকজন জানান, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে স্থানীয় জনগণ এগিয়ে এসে হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করেন। কিছু সময় পর পরিস্থিতি সাময়িক নিয়ন্ত্রণে আসে এবং শাহিনুর আলম জালসায় বক্তব্য দেন।

বক্তব্য শেষে রাত প্রায় সাড়ে ১১টার দিকে শাহিনুর আলমের গাড়িবহর সোনামূখী ইউনিয়ন ছাড়ার সময় পুনরায় হামলার মুখে পড়ে। অভিযোগ অনুযায়ী, দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা এবং ধারালো অস্ত্র নিয়ে হামলাকারীরা অতর্কিতভাবে গাড়িবহরকে লক্ষ্য করে আক্রমণ চালায়।

এই ঘটনায় প্রায় ৫০–৬০ জন আহত হন। আহতদের মধ্যে সোনামূখী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলামসহ অন্তত ৪–৫ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রথম দুই হামলার পর রাতেই সোনামূখী বাজার এলাকায় আবারো দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হঠাৎ ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনা ঘটলে বাজার এলাকায় পুরোপুরি আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেয়, পথচারীরা নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

জামায়াত নেতারা বলেন, “এটি পরিকল্পিত রাজনৈতিক হামলা। এমপি প্রার্থী শাহিনুর আলমকে নির্বাচনী প্রচারণা থেকে দূরে সরানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।”

তাদের দাবি, “বিএনপির প্রার্থীর সামনেই এই হামলাগুলো সংঘটিত হয়েছে এবং তিনি তা ঠেকানোর কোনো উদ্যোগ নেননি।”

এ ঘটনায় বিএনপির স্থানীয় নেতারা দাবি করেছেন, “জামায়াত আগে উত্তেজনা সৃষ্টি করে। আমাদের নেতাকর্মীদের উসকানি দিলে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা হয়। বড় ধরনের হামলার অভিযোগ ভিত্তিহীন।”

ঘটনার পরপরই কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে—“হামলা–সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। দুই পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে। অনুসন্ধান শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews