1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

ছাম্মি আহমেদ আজমীর:বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি উল্লাপাড়া উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা উৎসাহ-উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে সভায় ওষুধ ব্যবসার মানোন্নয়ন,জনস্বাস্থ্য সুরক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার ঔষধ তত্ত্বাবধায়ক জনাব মামুনার রশিদ। তিনি বলেন,জনসাধারণের কাছে নিরাপদ ও মানসম্মত ওষুধ পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ওষুধ ব্যবসায় আইন ও নীতিমালার যথাযথ অনুসরণ নিশ্চিত করার পাশাপাশি জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান করি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো: ফকরুল ইসলাম রাকিব। এসময় তিনি বলেন,কেমিস্ট ও ড্রাগিস্টরা দেশের স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। জনগণের আস্থা অর্জন করতে হলে সততা,পেশাদারিত্ব এবং মানবিক মূল্যবোধকে ধারণ করে কাজ করতে হবে। সংগঠনের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ থেকে নিজেদের অধিকার আদায়ের পাশাপাশি জনকল্যাণে আরও বেশি ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সব সময় সদস্যদের স্বার্থ সংরক্ষণ,প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং পেশার মর্যাদা রক্ষায় কাজ করে যাচ্ছে। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি প্রফেসর এম. এ. রশিদ দুলাল। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মারুফ সরকার এবং সহ-সভাপতি মোস্তাক আহমেদ।

অন্যান্যদের মধ্যে এসময় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ইউনুস আলী,জেলা কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews