1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে দেবী দুর্গার আগমনে প্রতীমা তৈরিতে ব্যস্ত কারিগররা 

  • প্রকাশিত : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

 

ছাম্মি আহমেদ আজমীর,সিরাজগঞ্জঃ  সিরাজগঞ্জে দেবী দূর্গা বরণে মন্ডপ গুলোতে চলছে প্রস্তুতি।শরতের কাশফুল আর প্রতিমা তৈরিতে কারিগরদের ব্যস্ততা জানিয়ে দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা।এখন শুধু অপেক্ষা ঢাকে কাঠির বারি পড়ার।সেই সাথে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট পালপাড়ার প্রতিমা তৈরীর কারিগররা।তাদের নিপুণ হাতে ফুটে উঠছে দেবী দুর্গার রূপ।সময় অল্প থাকায় প্রতিমা তৈরীর কাজ শেষ করতে দিন রাত কাজ করছেন তারা। একমাটি ও দো-মাটির কাজ শেষে ধীরে ধীরে আকার পাঁচ্ছেন দেবী দুর্গা,কার্তিক, গনেশ,লক্ষ্মী,সরস্বতীসহ অন্যান্য প্রতীমার। বর্তমানে কাঁদা মাটির কাজ শেষের দিকে এরপর শুরু হবে রং ও তুলির কাজ। প্রতিটি প্রতিমা তৈরিতে আকার ভেদে শিল্পীরা মজুরি নিচ্ছেন ২৫ থেকে ৬০, ৭০ হাজার টাকা পর্যন্ত। তবে বর্তমান বাজার দরের সাথে মজুরি কমে যাওয়ায় হতাশ কারিগররা। প্রতিমা তৈরির কারিগর পলান ও শ্রীকান্ত জানান, প্রতিমা তৈরির ধুম পড়েছে। প্রতিটি বাড়িতেই তৈরি করা হচ্ছে একাধিক দুর্গা প্রতিমা। কারিগরেরা রাত-দিন প্রায় ১৬ থেকে ১৮ ঘণ্টা কাজ করছে অর্ডার নেয়া প্রতিমা তৈরি শেষ করতে। এখানে পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে কাজ করছে।দেবী মাকে সাজাতে শত ব্যস্ততায়ও যত্ন সহকারে কাজ করা হচ্ছে। হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রতিমা তৈরির কাজে নিয়োজিত কারিগরদের ন্যায্য মজুরি নিশ্চিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা কারিগরদের। সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু আজকের দর্পণ কে জানান,ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানকে সামনে রেখে এবারো সিরাজগঞ্জ জেলায় ৪৯৯ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, প্রতিটি মন্ডপেই চলছে সাজসজ্জার কাজ। এছাড়াও প্রতিটি মন্ডপেই সরকারের গোয়েন্দা সংস্থার পাশাপাশি মন্দিরের নিজস্ব স্বেচ্ছাসেবক নজরদারি রাখতে কাজ করছি। আমরা সম্মানিত জেলা প্রশাসক ও পুলিশ সুপার  সাথে পূজা উদযাপনের জন্য সিরাজগঞ্জ জেলার পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেটা নিয়ে আলোচনা করেছি। বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সাথে কথা হয়েছে তারা আমাদের কে আশ্বস্ত করেছেন বিভিন্নভাবে পূজা যেনো শুরু থেকে শান্তি ভাবে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এই ব্যাপারে তারা সহযোগিতা করবেন। বরাবরের মত এবছরও শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে পালিত হবে বলে জানান এই নেতা। সিরাজগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মো:ফারুক হোসেন  জানান,দুর্গাপূজার শুরু থেকে বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তায় কাজ করবে জেলা পুলিশ সাথে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews