1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাড. সিমকী ইমাম খান

  • প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

মোঃ মোকলেসুর রহমান মামুন(উল্লাপাড়া) সিরাজগঞ্জ:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম অ্যাডভোকেট সিমকী ইমাম খান। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির দায়িত্বশীল সদস্য হিসেবে দলীয় সংগঠন পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখছেন।

সিমকী ইমামের ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে উল্লাপাড়া-সলঙ্গার বাজারে বাজারে। জনগণের দৃষ্টি কেড়ে নেওয়া এসব ব্যানার ও প্রচারণায় ফুটে উঠেছে তার রাজনৈতিক অবস্থান, জনসম্পৃক্ততা ও গণতান্ত্রিক মূল্যবোধ।

দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় থাকা সিমকী ইমাম খান শুধু রাজনৈতিক সংগ্রামেই নয়, সামাজিক এবং মানবিক নানা কর্মকাণ্ডে নিজের অবস্থান দৃঢ় করেছেন। দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে সহমর্মিতা ও সাহস যুগিয়ে তিনি হয়ে উঠেছেন নির্ভরতার প্রতীক। দমন-পীড়নের সময় মামলাবলিতে জর্জরিত দলের কর্মীদের আইনি সহায়তা দিয়ে সহযোদ্ধাদের পাশে থেকেছেন একজন অভিভাবকের মতো।

২০১৪ সালের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ আন্দোলনে জীবনবাজি রেখে রাজপথে সাহসী ভূমিকা রাখেন তিনি। সেই সময় তার সাহসিকতা ও রাজনৈতিক দায়বদ্ধতা দলীয় নেতাকর্মীদের মনে নতুন প্রেরণা জোগায়। দলের আন্দোলন-সংগ্রামে রাজপথে তার সরব উপস্থিতি তাকে একজন আপসহীন ও কর্মীবান্ধব নেত্রীতে রূপান্তর করেছে।

শুধু রাজনৈতিক অঙ্গনে নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও পিছিয়ে নেই অ্যাড. সিমকী ইমাম খান। তিনি উল্লাপাড়া ও সলঙ্গা অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় জনগণের পাশে দাঁড়িয়ে একজন মানবিক নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন। গরীব শিক্ষার্থীদের সহায়তা, চিকিৎসা খাতে অনুদান এবং ধর্মীয় ও সামাজিক উন্নয়নে অব্যাহত ভূমিকা রেখে চলেছেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন। তখন থেকেই তিনি নির্বাচনমুখী সাংগঠনিক কার্যক্রম এবং জনসম্পৃক্ততা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, “দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে জনগণের ভালোবাসায় বিজয় সম্ভব।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মত, বিএনপি যদি একজন শিক্ষিত, সাহসী, এবং ক্লিন ইমেজধারী নারী নেতৃত্বকে মনোনয়ন দেয়, তবে অ্যাডভোকেট সিমকী ইমাম খানই হতে পারেন সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির বিজয়ের সম্ভাব্য মুখ।

এ্যাডভোকেট সিমকী ইমাম খান বলেন,
আমি রাজনীতি করি দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। দলের সুসময় হোক বা দুঃসময়ে আমি সবসময় নেতা-কর্মীদের পাশে ছিলাম, আছি, থাকব। জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews