
মুমিন আহমদ মারুফ, সিলেট প্রতিনিধি:দেখতে সাধারণ এক চায়ের দোকান। জায়গাটা – শাহজালাল (রহ.) মাদরাসা শরীফের সামনে, দরগা গেইটের প্রবেশমুখেই।
তবে এই দোকানের আসল আকর্ষণ চা নয়, আলম ভাই নিজেই!
সবার মুখে মুখে তিনি এক ‘জাদুকর’।
মন খারাপ নিয়ে কেউ যদি সেখানে এক কাপ চা খেতে বসে, ওঠার সময় মুখে হাসি নিয়েই ফিরে যায়।
পাউঠার দুধের চা আর মজার আলাপ
আলম ভাইয়ের স্পেশাল পাউঠার দুধে বানানো চা যেন জাদুকরী এক পানীয়। কিন্তু তার চেয়ে বেশি মন ছুঁয়ে যায় তার কথাবার্তা, গল্প বলা আর মানুষের সঙ্গে আন্তরিক আচরণ।
একজন তরুণ বলেন,”আলম ভাই শুধু চা দেন না, গল্প দেন, সাহস দেন। আমরা কখনো হতাশ হলে ওনার দোকানেই গিয়ে বসি।”
চায়ের কাপের সঙ্গে আসে মজার সব কাহিনি—
বেকার ছেলের হাস্যকর চাকরি ইন্টারভিউ
এমনকি সটকক অধিকারীর নতুন নতুন উদ্ভট যুক্তি নিয়েও চলে রসিকতা!
সব শুনেই আলম ভাই একটুও বিরক্ত না হয়ে বলেন,
> “এই দোকান শুধু চায়ের না, মানুষের সুখ-দুঃখের হাফিজ।”
Leave a Reply