1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার মগবাজারে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি বিয়ের মাস না পেরুতেই ড্রাইভারের সাথে পালালেন বিএনপি নেতার স্ত্রী সেন্টমার্টিনে শিক্ষায় ধস,স্বাস্থ্যসেবায় হাহাকার আজ শামসুর রহমানের ৯৮তম জন্মদিন ফেরত আসছে ৬ষ্ঠ শ্রেণীর ২০ লাখ বই,নেপথ্যে দাঁড়িপাল্লার ছবি
শিরোনাম:
আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার

সিলেট-ছাতক রেলপথে ট্রেন চলবে দেড় বছর পর

  • প্রকাশিত : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

 

মুমিন আহমদ মারুফ, সিলেট প্রতিনিধি : দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। দেড় বছরের মধ্যে আবারো ছুটবে ট্রেন সিলেট-ছাতক রেলপথে। বহুদিনের নীরবতায় ঢাকা এই রেলপথে শোনা যাবে ট্রেনের হুইসেলের শব্দ, স্টেশনগুলোতে ফিরবে যাত্রীদের পদচারণা, আর রেলপথ কেন্দ্রিক ব্যবসায় আবারো আসবে গতিশীলতা।

 

 

ইতিমধ্যেই রেললাইন সংস্কারের কাজ শুরু হয়েছে। খাজাঞ্চী ও লামাকাজী ইউনিয়ন ঘুরে দেখা গেছে, পুরোদমে চলছে রেলপথ সংস্কারের কার্যক্রম। পুরনো রেললাইন ও স্লিপার দ্রুতগতিতে অপসারণ করছেন শ্রমিকরা। তারা জানান, ছাতক থেকে খাজাঞ্চী পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার লাইন ইতোমধ্যে তুলে ফেলা হয়েছে।

 

বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে ছাতক পর্যন্ত ৩৪ কিলোমিটার রেলপথ নির্মিত হয় ১৯৫৪ সালে। তখন সুনামগঞ্জের ছাতক ছিল একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। শিল্প ও পণ্য পরিবহনের প্রয়োজনেই এ রেললাইন স্থাপন করা হয়েছিল।

কিন্তু ২০২০ সালের মার্চে করোনা মহামারির সময় এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ২০২২ সালের ভয়াবহ বন্যায় প্রায় ১২ কিলোমিটার রেলপথ ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর অবশেষে চলতি বছরের ২ জানুয়ারি
সরকার রেললাইন সংস্কারের অনুমোদন দেয়।

 

রেলপথটির মেরামত ও পুনর্গঠনে ব্যয় ধরা হয়েছে ২১৭ কোটি ৩৪ লাখ ৪ হাজার ৩৬৯ টাকা। প্রকল্পের কাজ শেষ হবে ১৮ মাসের মধ্যে।

 

ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, সিলেট-ছাতক রেলপথের প্রায় অর্ধেক পুরনো রেললাইন ইতোমধ্যেই অপসারণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই পুরো কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

এ বিষয়ে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম বলেন, “সিলেট-ছাতক রেলপথের সংস্কার কাজ চলছে। কাজ শেষ হলেই এ পথে আবারো ট্রেন চলবে।”

 

এ খবরে উৎসাহিত হয়েছেন সিলেট-ছাতক অঞ্চলের সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা মনে করছেন, রেল চলাচল শুরু হলে তাদের জীবনযাত্রায় আসবে ইতিবাচক পরিবর্তন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews