1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন চান বারবার কারাবন্দী বিএনপি নেতা আব্দুল মোতালিব খান

  • প্রকাশিত : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

 

ধর্মপাশা প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের উকিলপাড়া এলাকায় থাকা নিজ বাসভবনে শুক্রবার বেলা ১২টার দিকে ধর্মপাশা উপজেলায় কর্মরত সাংবাদিককদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় স্যসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-জামালগঞ্জ-তাহিরপুর ও মধ্যনগর) আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি,,উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান।
মতবিনিময় সভায় তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়রম্যান তারেক রহমানের ঘোষিত ৩১দফা জনগণের কাছে পৌঁছে দেওয়াই এখন আমাদের প্রধান লক্ষ্য। ৩১দফা বাস্তবায়ন হলে দেশের মানুষজন তাঁদের প্রাপ্য অধিকার ফিরে পাবে।
তিনি বলেন, ১৯৭৯সালে আমি কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম। পরে যুবদলের ঢাকার রমনা থানার ৩৫নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করি।১৯৮৯সালে দুই টাকা সদস্য ফি দিয়ে আমি বিএনপির সদস্য হয়েছিলাম এবং ওই বছরই দলীয় সমর্থন নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণ করি। ১৯৯০সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে আমি অংশ গ্রহণ করেছি। আমি দীর্ঘ বছর অত্যন্ত সুনামের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির পদে দায়িত্ব পালন করেছি। উপজেলা বিএনপির সভাপতি হিসেবে ওয়ান ইলাভেনের সময় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে মুঠোফোনে আমি সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি। ২০১৪ সালে দলীয় সমর্থন পেয়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হই। ওই বছরের ৫জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নির্দেশনা মোতাবেক এলাকার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচন বর্জন করার চেষ্টা করেছি। ২০১৮সালে ও ২০২৪ সালে সাংগঠনিক কাজে তৎপর থাকায় আমাকে মিথ্যা মামলায় পুলিশ গ্রেফতার করায় আমি কারাবরণ করেছি। হামলায়ও শিকার হয়েছি। এছাড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমার বৈধ ব্যবসা অবৈধভাবে দখল করে নিয়েছিল তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বিএনপিকে হৃদয়ে লালন করি। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আমার সুস্পর্ক ও সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। আমি ১৯৯১ সাল, ১৯৯৬ সাল,২০০১ সাল, ২০০৮ সাল ও ২০১৮সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন চেয়েও আমি পাইনি। একজন ত্যাগী ও পরীক্ষিত বিএনপির সৈনিক হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি দলীয় মনোনয় প্রত্যাশী। মতবিনিময় সভা এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আনফর আলী, ধর্মপাশা সদর ইউনিযন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নাফ,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহম্মেদ, ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা তানভীর আহমদ খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews