1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুমন সরকারের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ

  • প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥ তামাক ক্রয়কে কেন্দ্র করে সুমন সরকারের আনা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিন। এক বিবৃতিতে সিহাব উদ্দিন বলেন, তিনি দীর্ঘ ৪৫ বছর ধরে সুনামের সঙ্গে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে (বিএটিবি) ব্যবসা পরিচালনা করে আসছেন। তার এই প্রতিষ্ঠিত সুনাম ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, সুমন সরকার তার প্রতিষ্ঠানে অনধিকারভাবে প্রবেশ করে শ্রমিকদের প্রভাবিত করার পাশাপাশি নিজেকে ভেন্ডর হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছেন।
সুমনের করা ‘অস্ত্র প্রদর্শন’ ও ‘হুমকি’ সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ বানোয়াট উল্লেখ করে সিহাব উদ্দিন বলেন, “আমি কোনো ধরনের অস্ত্র প্রদর্শন বা গুলি করার হুমকি দিইনি। এমন কোনো ঘটনাই সেখানে ঘটেনি। এটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো গল্প।”
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের (বিএটিবি) ভেন্ডরশিপ একটি কঠোর নীতিমালার মাধ্যমে পরিচালিত হয় এবং এটি কোনোভাবেই সহজলভ্য নয়। পূর্বে আতা সাহেব ভেন্ডর হিসেবে কাজ করলেও তার অনুপস্থিতিতে তিনি ‘ব্যাকআপ’ হিসেবে দায়িত্ব পালন করেছেন। অতীতে একই ধরনের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকার কারণেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।
সিহাব উদ্দিনের ভাষ্য অনুযায়ী, সুমন সরকার যে দাবি করছেন তিনি দুই বছর ধরে বৈধভাবে এই কাজ করছেন, সেটি সঠিক নয়। “তার কোনো বৈধ ভেন্ডরশিপ নেই। বরং সে একটা ভুয়া ভেন্ডার কার্ড ছাপিয়ে জোরপূর্বক কাজ করার চেষ্টা করছেন বলে উল্লেখ করেন তিনি।
এছাড়া সুমনের বিরুদ্ধে শ্রমিকদের সঙ্গে প্রতারণার অভিযোগও তোলেন সিহাব উদ্দিন। তিনি দাবি করেন, “আগের শ্রমিকদেরও তিনি ফাঁকি দিয়েছেন, তার কোনো বিনিয়োগ নেই। এখানে শুধুই প্রভাব খাটিয়ে কাজ নেওয়ার চেষ্টা করেছেন।”
মানববন্ধনে দেওয়া বক্তব্য প্রসঙ্গে সিহাব উদ্দিন বলেন, এসব বক্তব্য জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা ছাড়া কিছুই নয়। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানান।
উল্লেখ্য, এর আগে বিকেলে ৫ রাস্তার মোড়ে আয়োজিত এক মানববন্ধনে সুমন সরকার অভিযোগ করেন, তামাক ক্রয়কেন্দ্রে কাজ করতে গেলে সিহাব উদ্দিন তাকে পিস্তল দেখিয়ে হুমকি দেন। তবে সিহাব উদ্দিন তার এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন এবং এধরনের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন কর্মকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews