1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্ত্রীর মামলায় হবিগঞ্জে আবারো কারাগারে অফিস সহকারী মাসুম

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

নুরুজ্জামান ফারুকী (হবিগঞ্জ) দ্বিতীয় বারেরমতো আদালতের শর্ত ভঙ্গ করায় হবিগঞ্জের নবীগঞ্জ ঘোলডুবা এমসি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মাসুম পারভেজ (৪২) কে কারাগারে প্রেরণ করেছেন আদালত। যৌতুকের দাবিতে স্ত্রীকে দ্বিতীয় দফা নির্যাতনের অভিযোগে করা মামলায় সোমবার (২৭জানুয়ারী) বিকেলে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয় । পারভেজ নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কৈলং গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।

মামলার সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ৭ সেপ্টেম্বর মাসুম পারভেজের সঙ্গে নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামের কয়রুল মিয়ার মেয়ে আমিনার বিয়ে হয়। বিবাহের পর ঘোলডুবা এমসি উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারীর চাকুরী নেন পারভেজ। এ সুবাধে নবীগঞ্জ উপজেলার গরু বাজার রাস্তায় ব্রাক অফিসের পাশে জনৈক ইলিয়াছ মিয়ার বাসায় থেকে সুখের সংসার শুরু করেন । তাঁদের ঘরে ফারিহা জাহান মিথি (১০) ও মুনতাহা জাহান রীতি(৪) দুটি মেয়েসন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকে স্বামী মাসুম পারভেজ স্ত্রী আমিনা কে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। গেল বছরের নির্যাতনের ঘটনায় বিগত ২৭ ফেব্রুয়ারী নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একখানা অভিযোগ দায়ের করেন। কিন্তু পারভেজ কোন সায় না দিলে নিরুপায় হয়ে ২০২৩ সালের ২১ মার্চ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪ লাখ টাকা যৌতুকের দাবীতে নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করেন । পরবর্তীতে যৌতুক নিরোধ মামলা চলাকালীন সময়ে ঘোলডুবা এমসি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ আব্দুর রকিব ও স্কুলের ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি ও সহকারী শিক্ষক মোস্তফা আল হোসাইনের মধ্যস্থতায় স্ত্রীর দায়েরী মামলা ধার্য তারিখে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের প্রার্থনাসহ আপোষের মাধ্যমে স্ত্রী ও সন্তানদেরকে নিয়ে ঘর সংসার করবে মর্মে আদালতে আপোষের শর্তে জামিন নিয়ে বিরোধ নিষ্পত্তি করা হয় এবং ওই স্কুলের প্রধান শিক্ষিক পারভেজকে শাসাইয়া দেন। এরপরও বন্ধ হয়নি নির্যাতন। পূনরায় চাকুরীর পাশাপাশি ব্যবসা করার জন্য আপোষ মিমাংসার ১০ মাসের মাতায় দ্বিতীয় দফা পারভেজ আবারও ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী আমিনাকে বেদম মারপিট করেন এবং পুনরায় আমিনা বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাসুম পারভেজের বিরুদ্ধে মামলা করেন।

বিচারক মামলা আমলে নিয়ে মাসুম পারভেজের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু করেন। গ্রেপ্তারী পরোয়া জারির পর পারভেজ পালিয়ে যায় তার নিজ বাড়িতে। অবশেষে ২১ এপ্রিল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ কর্মস্থল নবীগঞ্জে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। দীর্ঘ ১৫ দিন কারাভোগ করে আপোষ শর্তে জামিন লাভ করেন । কিন্তু আদালতের শর্ত ভঙ্গ করলে ও তার স্ত্রীর পরিবার এবং স্বজনদের বিরুদ্ধে তার নিজ জেলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেন। বিষয়টি আদালতকে অবগত করলে আদালতের বিচারক ছিফাত উল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ।

বিষয়টি নিশ্চত করে মামলার আইনজীবী এডভোকেট শফিউল আলম আজাদ জানান, স্ত্রীকে যৌতুকের জন্য দ্বিতীয়বার নির্যাতন করা মামলায় জামিনপ্রাপ্ত আসামী মাসুম পারভেজ আদালতের শর্ত ভঙ্গ করায় স্বামী মাসুমকে কারাগারে প্রেরণ করেন। মামলার বাদিনী আমিনা বেগম জানান, আমাকে যৌতুকের দাবীতে শারীরিক ও মানুষিক নির্যাতন করে। এমনকি স্কুলের ছাত্রীদের সাথে অসামাজিক কার্যকলাপের বিভিন্ন ভিডিও করে তাদেরকে ব্লাকমেইল করে যৌন-সম্পর্ককে লিপ্ত হন লম্পট স্বামী। এমন একটি বিডিও ইতিপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়।

আমিনার পিতা খয়রুল মিয়া জানান, যৌতুকের মামলা করায় আমি সহ আমার পরিবারের সবার বিরুদ্ধে নেত্রকোনায় পর পর ৫টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে । আমারা তার অত্যাচারে অতিষ্ঠ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews