1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

হত্যা মামলার আসামী কুষ্টিয়ার কাউন্সিলর কৌশিক গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট ২০২৪ তারিখে বাবু হত্যা মামলার আসামি কুষ্টিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কৌশিক আহমেদ ওরফে বিচ্ছুকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া শহরের আড়য়াপাড়া রফরশাহের মাজারের কাছে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিচ্ছুর বাবার নাম মো: মিজানুর রহমান (মুন্না), তিনি কুষ্টিয়া শহরের আড়ুয়া পাড়ার বাসিন্দা ও টাইগার আলমের ভাস্তে।
প্রশাসনের একাধিক গোয়েন্দা সূত্রে যানা যায়, এই কৌশিক আহমেদ ওরফে বিচ্ছু শীর্ষ চরমপন্থী থেকে আওয়ামী লীগ নেতা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থি সংগঠন জাসদ গণবাহিনী কালুর মাস্টারমাইন্ড কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার দুর্বাচারা গ্রামের জাহাঙ্গীর কবির লিপটনের একান্ত ঘনিষ্ঠজন। দীর্ঘ ১৫/১৬ বছর ধরে লিপ্টন তার ক্যাডার বাহিনী ও দলীয় ক্ষমতার প্রভাবে তার বিরুদ্ধে কেউ কোন কথা বলতে পারেনি। গত ৬ জুন তিন সহযোগী সহ একাধিক অবৈধ আগ্নেয়াস্ত্রসহ লিপটনকে আটক করে কুষ্টিয়ার সেনাবাহিনীর একটি আভিযানিক দল। তবে সেনা বাহিনী তার অস্ত্র ভান্ডারের ৫% অস্ত্রও উদ্ধার করতে পারে নাই বলে তারা জানান। এই লিপটন ও কালুর নেতৃত্বে কুষ্টিয়া শহর নিয়ন্ত্রনের দায়িত্ব পেয়েছিল কৌশিক আহমেদ ওরফে বিচ্ছু। যে কারনে বিচ্ছু এত বেশী বেপরোয়া হয়ে উঠেছিল যে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ দীর্ঘ ১৫ বছর ধরে তার অত্যাচারে ভোগান্তির শিকার হলেও রাজনৈতিক প্রভাবের কারণে তিনি গ্রেফতার এড়াতে সক্ষম হন। অবশেষে সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রফরশাহের মাজারের কাছ থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) জানিয়েছেন, গ্রেফতারকৃত কাউন্সিলর কৌশিক আহমেদ বিচ্ছুর বিরুদ্ধে পূর্বের মামলাগুলো পুনরায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তার বিরুদ্ধে নতুন করে একাধিক অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। উলেখ্য, কৌশিক আহমেদ বিচ্ছু দীর্ঘদিন ধরে কুষ্টিয়া পৌর এলাকার বিভিন্ন জায়গায় সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও আধিপত্য বিস্তার করে আসছিলেন। আ’লীগ নেতা ও পৌর কাউন্সিলরের পরিচয়কে ঢাল বানিয়ে তিনি নানা অপকর্ম চালিয়ে গেলেও শেষ পর্যন্ত আইনের জালে ধরা পড়লেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews