1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জে গ্রাফটিং টমেটো চাষ করে লাভবান কৃষক 

  • প্রকাশিত : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

 

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রাঘপাশা গ্রামে গ্রীষ্মকালীন গ্রাফটিং বারি-৮ জাতের টমেটো চাষ করে লাভবান হয়েছেন তিন কৃষক। তারা হলেন- মোঃ রুহুল আমিন মানিক মিয়া, মো. হানিফ মিয়া এবং মোঃ মোয়াজ্জেম হোসেন। পৃথকভাবে প্রায় ৫০ শতক জমিতে ‘সবজি প্রদর্শনী (নন-ক্রিপার)’ ফ্রিপ প্রকল্পের আওতায় তাঁরা টমেটো চাষ করেন। তাদের সফলতা দেখে এলাকার অনেকেই গ্রাফটিং টমেটো চাষে আগ্রহী হচ্ছেন।

চাষে মালচিং পেপার ও হলুদ ফাঁদ ব্যবহার করা হয়েছে। খেতে প্রয়োগ করা হয়েছে জৈব বালাইনাশক, যার ফলে উৎপাদিত টমেটোগুলো বিষমুক্ত। এই টমেটো স্থানীয় বাজারে প্রতি কেজি ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকাররা এই টমেটো কিনে শহরের বাজারে প্রতি কেজি ১৭০ থেকে ২০০ টাকা দরে বিক্রি করছেন।

কৃষক মো. রুহুল আমিন মানিক মিয়া, মো. হানিফ মিয়া এবং মো. মোয়াজ্জেম হোসেন জানান, দ্বিমুড়া কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীমের পরামর্শে তারা মৌলভীবাজার থেকে প্রতি পিস ১০ টাকা দরে গ্রাফটিং বারি-৮ জাতের চারা সংগ্রহ করেন। জুন মাসের শেষ দিকে প্রায় সাড়ে তিন হাজার চারা রোপণ করেন। জুলাই মাসের শেষ থেকে টমেটো বিক্রি শুরু হয়। এই জাতের টমেটো চাষে তাঁরা সফলতা পান।

ফ্রিপ প্রকল্পের আওতায় তারা সারসহ বিভিন্ন উপকরণ পেয়েছেন। প্রায় ৪০ হাজার টাকা ব্যয়ে চাষ করে দেড় লক্ষ টাকার টমেটো বিক্রি হয়েছে। আরও প্রায় ৫০ হাজার টাকার টমেটো বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগামীতে আরও বেশি জমিতে এই জাতের টমেটো চাষের পরিকল্পনা নিচ্ছেন তারা।

এলাকার কয়েকজন কৃষক জানান, সঠিক পরিকল্পনায় ফসল চাষ করলে লাভবান হওয়া সম্ভব। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীমের পরামর্শে গ্রাফটিং বারি-৮ জাতের টমেটো চাষ করে এই তিন কৃষক সফল হয়েছেন। তাই তারাও এখন এই জাতের টমেটো চাষে আগ্রহী।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম বলেন, রাঘপাশা গ্রামে প্রথমবারের মতো সবজি প্রদর্শনী (নন-ক্রিপার) ফ্রিপ প্রকল্পের আওতায় মালচিং পেপার ব্যবহার করে গ্রীষ্মকালীন গ্রাফটিং টমেটো চাষ শুরু করেন কৃষক মো. রুহুল আমিন মানিক মিয়া। তিনি সফল হওয়ায় পরবর্তী মৌসুমে আরও দুই কৃষক মো. হানিফ মিয়া ও মোঃ মোয়াজ্জেম হোসেন এই চাষে অংশগ্রহণ করেন এবং তারাও লাভবান হন।

তিনি আরও বলেন, কাটিং পদ্ধতিতে গ্রাফটিং করলে গাছের শিকড় শক্ত হয়, ফলে অতিরিক্ত পানির কারণে শিকড় নষ্ট হয় না। বাহুবল উপজেলায় আগে এই জাতের টমেটোর চাষ তেমন দেখা যেত না, তবে এখন কৃষকরা আগ্রহ নিয়ে এই চাষ শুরু করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews