1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার মগবাজারে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি বিয়ের মাস না পেরুতেই ড্রাইভারের সাথে পালালেন বিএনপি নেতার স্ত্রী সেন্টমার্টিনে শিক্ষায় ধস,স্বাস্থ্যসেবায় হাহাকার আজ শামসুর রহমানের ৯৮তম জন্মদিন ফেরত আসছে ৬ষ্ঠ শ্রেণীর ২০ লাখ বই,নেপথ্যে দাঁড়িপাল্লার ছবি জন্মদিনে গাড়িবহর নিয়ে বেরিয়ে হামলার শিকার নেতানিয়াহু চন্দ্রকণা চ্যালেঞ্জ কাপ ফুটবলের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত,তরুণদের খেলাধুলায় এগিয়ে আসার আহবান মির্জা মোস্তফা জামানের
শিরোনাম:
ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক

হবিগঞ্জে জামায়াত নেত্রীর খুনীদের বিচার দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

নুরুজ্জামান ফারুকী (হবিগঞ্জ) হবিগঞ্জের বাহুবল উপজেলা জামায়াতের রুকন মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা মিনারা খাতুনের খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলার মিরপুর চৌমুহনীতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে পাইলট স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। দুপুর পৌনে বারোটায় মানববন্ধন শেষ হয়। এছাড়া মিরপুর ইসলামী একাডেমি, সান-শাইন হাইস্কুল, দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল, ব্লু বার্ড স্কুল, মিরপুর গার্লস স্কুল এন্ড কলেজ ও মিরপুর আলিফ সোবহান চৌধুরী ডিগ্রি কলেজ ও মিরপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সিলেট মহানগরী জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী, উপজেলা জামায়াতের আমীর ডাক্তার সিরাজুল ইসলাম, শিল্পপতি দেলোয়ার হোসেন চৌধুরী দুলাল, বিএনপি নেতা আব্দুল আহাদ কাজল, প্রভাষক আইয়ুব আলী, প্রভাষক আব্দুল হাই ভূইয়া, শ্রমিক নেতা হোসাইন আল শামীম, নিহতের স্বামী আব্দুল আহাদ ইবনে মালেক প্রমুখ।

বক্তারা অনতিবিলম্বে খুনীদের গ্রেফতার করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ ডিসি- এসপি অফিস ঘেরাও করা হবে বলে হুশিয়ার উচ্চারণ করেন।

বাহুবল উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও বাহুবল উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আব্দুল আহাদ ইবনে মালেকের স্ত্রী মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষিক মিনারা খাতুন (৩৫)কে নিজগৃহে শ্বাসরোধ ও ছুরিকাঘাতে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। ২১ ফেব্রুয়ারী রাত ৭ টার দিকে উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে নির্মাণাধীন বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত মিনারা খাতুন মহিলা জামায়াতের রুকন ছিলেন। তার এক মেয়ে সুমাইয়া জান্নাত মুনতাহা মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজে নবম শ্রেণির ছাত্রী এবং সাফওয়ান আজিম উসমান নামের ৭ মাসের এক পুত্র সন্তান রয়েছে। ঘটনার একদিন পর ২৩ ফেব্রুয়ারী নিহত শিক্ষিকার স্বামী আব্দুল আহাদ ইবনে মালেক বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেন।

কিন্তু ঘটনার ৪ দিনেও ঘটনার ক্লু উদঘাটন বা ঘাতকদের গ্রেফতার করতে না পারায় পুলিশের প্রতি জনমনে বিরূপ প্রতিক্রিয়া বিরাজ করছে। উল্লেখ্য, নিহতের স্বামী আব্দুল আহাদ ইবনে মালেক২১ ফেব্রুয়ারী রাত ৭ টার দিকে বাড়ি ফিরে ঘরের ভিতর স্ত্রী মিনারা খাতুনকে খাঠের উপর পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন।

খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, পিবিআই হবিগঞ্জের পুলিশ সুপার হায়াতুন্নবী, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার গিয়াস উদ্দিন, মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম, নবীগঞ্জ বাহুবল আসনের সাবেক এমপি আলহাজ্ব শেখ মোঃ সুজাত মিয়া, হবিগজ্ঞ জেলা জামায়াতের আমীর কাজী মাওলানা মখলিছুর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা আশরাফ আলী ও সিলেট মহানগরী জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী সহ বিএনপি জামায়াতের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews