1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

হবিগঞ্জে দুই ভূয়া সিআইডি  আটক

  • প্রকাশিত : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

নুরুজ্জামান ফারুকী( হবিগঞ্জ) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ভূবিরবাক গ্রামে সিআইডি পরিচয়ে অভিযান চালিয়ে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে অপহরণের চেষ্টা করে দুই প্রতারক। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। তবে স্থানীয় জনতার সাহসিকতায় ঘটনাস্থলেই ধরা পড়ে যান অভিযুক্তরা।

জানা যায়, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ রতন দাশের বাড়িতে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে নিজেদেরকে সিআইডির সদস্য হিসেবে পরিচয় দেন। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে থানায় নিয়ে যাওয়ার হুমকি দেন। তারা দাবি করেন, পলাশের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

শিক্ষক পলাশ রতন দাশ জানান, তারা প্রথমে এসে জয়ন্ত সরকার নামে একজনকে চেনেন কিনা জানতে চান। এরপর বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ আছে। আমি পরিচয় দিই যে আমি একজন শিক্ষক, তখন তারা বলেন—আপনি আওয়ামী লীগ করেন, তাই আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে হবে। আমি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে এবং তাদের ঘিরে ধরে। পরিচয় জানতে চাইলে তারা কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি।

স্থানীয়দের সন্দেহ হলে তারা ওই দুই ব্যক্তিকে আটকে রেখে কুর্শি ইউনিয়ন পরিষদে নিয়ে যান এবং ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

আটক দুই ব্যক্তি নিজেদের ভিন্ন পরিচয় দেয়। এক পর্যায়ে একজন কখনও পরিচয় দেয় বি-বাড়িয়ার সরাইল থানার বণিকপাড়ার মৃত লুৎফুর রহমানের ছেলে মহিবুর রহমান পান্না (৪২) আবার বলে, সে আগে হিন্দু ছিল, তখন নাম ছিল নরোত্তম, বাবার নাম হেমন্ত। অন্যজন নিজেকে সুনামগঞ্জ জেলার পার্বত্যপুর গ্রামের মনাফ মিয়ার ছেলে আমির হোসেন (৪০) বলে দাবি করে। সিআইডি পরিচয় কোনো কিছু পাওয়া যায় নাই।

তাদের কাছ থেকে একটি রানার ১০০ সিসি মোটরসাইকেল, দুটি মানিব্যাগ, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও দুটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, সিআইডি পরিচয়ে অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মতে, প্রতারক চক্র এখন নানা কৌশলে গ্রামে ঢুকে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ফাঁদে ফেলছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews