1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

হবিগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার ইয়ামিন খাতুন

  • প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলায় প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তাকে পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। মোছা. ইয়াছমিন খাতুনকে জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার(২৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে পদায়ন করা হয়।

বর্তমানে তিনি মানিকগঞ্জে কর্মরত ছিলেন। এর আগে তিনি ঢাকা এন্টি টেররিজম ইউনিট ও ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপারসহ একাধিক গুরুত্বপূর্ণ ইউনিটে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পদায়নের পর আগামী দু–এক দিনের মধ্যেই তিনি হবিগঞ্জে যোগদান করবেন। এর আগে হবিগঞ্জে গৌতম কুমার দাসকে পুলিশ সুপার হিসেবে পদায়নের সিদ্ধান্ত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে লটারির মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় মোট ৬৪ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়। সেই তালিকার অংশ হিসেবেই মোছা. ইয়াছমিন খাতুনকে হবিগঞ্জে পদায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শিক্ষাজীবনে তিনি পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য তিনি ইংল্যান্ডে গমন করে একটি উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৬ সালে ২৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন। দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে পূর্ববর্তী কর্মস্থলগুলোতে তিনি প্রশংসিত হয়েছেন।

তার এই পদায়নের খবর ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং জেলার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছেন। সচেতন মহলের প্রত্যাশা, তার নেতৃত্বে হবিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটবে এবং অপরাধ দমনে আরও গতিশীল ভূমিকা রাখা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews